বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • বিমান দুর্ঘটনায় কান্নায় ভেঙে পড়লেন চিত্রনায়িকা সিমলা

    বিমান দুর্ঘটনায় কান্নায় ভেঙে পড়লেন চিত্রনায়িকা সিমলা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    “এমন ভয়াবহ দৃশ্য আমি জীবনে কখনো দেখিনি। যারা প্রাণ হারিয়েছেন, তারা কারও বাবা, মা, ভাই কিংবা বোন। এই শোক কারও একার নয়—এটা আমাদের সবার। আমার নিজেরও কষ্টে দম বন্ধ হয়ে আসছে।” এভাবেই বিমর্ষ কণ্ঠে নিজের অনুভূতি প্রকাশ করলেন চিত্রনায়িকা সিমলা।

    বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় মহাখালীর রাওয়া কনভেনশন হলে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বিমান দুর্ঘটনার প্রসঙ্গে কান্নায় ভেঙে পড়েন তিনি।

    সিমলা বলেন, “ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য গভীর সমবেদনা জানাই। সরকারের উচিত দ্রুত ও নিরপেক্ষ তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া—যাতে ভবিষ্যতে এমন হৃদয়বিদারক ঘটনা আর না ঘটে। আর কোনো মায়ের বুক যেন খালি না হয়।”

    প্রসঙ্গত, গত সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। মুহূর্তেই আগুন ধরে যায় স্কুল ভবন ও বিমানটিতে। এ ঘটনায় প্রাণহানিসহ বহু শিক্ষার্থী ও শিক্ষক আহত হন, যা সারা দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে।

    বিমানের ওই মর্মান্তিক দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশের শোবিজ অঙ্গনের বহু তারকাও।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ