বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • শিক্ষকের বিরুদ্ধে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

    শিক্ষকের বিরুদ্ধে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার নেছার উদ্দিন তালুকদার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ইসলাম ধর্মের শিক্ষক আবু হানিফ মোল্লার বিরুদ্ধে এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

    এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী গত সোমবার (২১ জুলাই) কোটালীপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন। 

    মামলা সূত্রে জানা গেছে, ওই মাদ্রাসা ছাত্রী শিক্ষক আবু হানিফ মোল্লার কাছে প্রাইভেট পড়তো। প্রতিদিনের মতো গত সোমবার ভোরে ওই ছাত্রী প্রাইভেট পড়তে আসলে স্থানীয় একটি প্রাইমারি স্কুলে নিয়ে তাকে ধর্ষণ করে। এ ঘটনা ওই ছাত্রী তার পরিবারকে জানালে ওই দিনই তার পিতা বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি মামলা দায়ের করেন।

    অভিযুক্ত আবু হানিফ মোল্লা উপজেলার উত্তরপাড়া গ্রামের হামেদ মোল্লার ছেলে। 

    ওই ছাত্রীর বাবা বলেন, আমার মেয়ে স্থানীয় একটি মাদ্রাসায় ৮ম শ্রেণিতে পড়ে। সে প্রতিদিন সকাল ৮টায় শিক্ষক আবু হানিফ মোল্লার কাছে প্রাইভেট পড়তে যেত। ওই দিন আবু হানিফ আমার মেয়েকে সকাল ৭ টায় প্রাইভেট পড়তে যেতে বলে। ও সকাল ৭ টায় প্রাইভেট পড়তে গেলে ওকে একা পেয়ে লম্পট আবু হানিফ আমার মেয়েকে ধর্ষণ করে। এ ঘটনা আমি জানার পর থানায় মামলা করি।

    তিনি আরো বলেন, মামলা দায়ের করার পর আবু হানিফ মোল্লা বিভিন্ন লোক দিয়ে আমাকে হুমকি দিচ্ছে।

    কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ছাত্রীর বাবার লিখিত অভিযোগ পাওয়ার পর মামলা রজু করা হয়েছে। এখন পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

    কোটালীপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ইসমাইল বলেন, শিক্ষক আবু হানিফ মোল্লার বিরুদ্ধে আমরা বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করবো।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন