শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • সচিবালয়ের সামনে ছাত্রদলের হাতে আটক ছাত্রলীগ কর্মী

    সচিবালয়ের সামনে ছাত্রদলের হাতে আটক ছাত্রলীগ কর্মী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সচিবালয়ের সামনে ‘শেখ হাসিনা আসবে’ স্লোগান দেওয়ায় এক ব্যক্তিকে পুলিশের কাছে সোপর্দ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।

    গতকাল মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শাখা ছাত্রদলের সদস্যরা তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। আটক ব্যক্তির নাম রাসেল, যিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী বলে দাবি করা হচ্ছে।

    জানা যায়, আজ দিনভর এসএসসি অকৃতকার্য শিক্ষার্থীদের সচিবালয়ের সামনে আন্দোলন চলছিল। শিক্ষার্থীরা আন্দোলনের এক পর্যায়ে দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে পড়ে। এসময় কয়েকটি মাইক্রোবাস ভাঙচুর করে আন্দোলনকারী শিক্ষার্থীরা। আন্দোলন চলাকালেই সচিবালয়ের সামনে ‘শেখ হাসিনা আসবে’ বলে স্লোগান দিতে থাকে ছাত্রলীগের কর্মী রাসেল।

    এসময় সেখানে উপস্থিত ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মঈন, পল্টন থানা ছাত্রদল নেতা মাঈনুদ্দিন মিলন তাকে ধরে পুলিশের নিকট হস্তান্তর করেন। ছাত্রদলের অন্য নেতাকর্মীরাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন