বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • কিশোরগঞ্জ-১ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী আজিজুর রহমান 

    কিশোরগঞ্জ-১ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী আজিজুর রহমান 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে জাতীয় সংসদ সদস্য পদে প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামি চিন্তাবিদ ও শিক্ষা সংগঠক প্রফেসর হাফেজ মাওলানা আজিজুর রহমান জার্মানী।

    তিনি বর্তমানে ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। দেশের পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলেও রয়েছে তাঁর সক্রিয় ভূমিকা। তিনি ইংল্যান্ডভিত্তিক দুটি প্রতিষ্ঠানে শীর্ষ পদে দায়িত্ব পালন করছেন। এর মধ্যে একটি হলো ইউনাইটেড কাউন্সিল টু রিফর্ম দ্য ন্যাশন (UCRN), যেখানে তিনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যটি হলো ইউনিভার্সিটি অব ইমাম আল-বুখারী, ইংল্যান্ড, যেখানে তিনি প্রতিষ্ঠাতা মহাপরিচালক।

    প্রফেসর আজিজুর রহমান জার্মানী বহু বছর ধরে দেশ ও বিদেশে ইসলামী শিক্ষা প্রসার, সমাজ সংস্কার ও মানবতার কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। একজন আদর্শ রাজনীতিক হিসেবে তিনি ইসলামি রাজনীতিতে নৈতিকতা, আদর্শ এবং জনকল্যাণমূলক দর্শনের বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকেন।

    তিনি বিশ্বাস করেন, ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা, শিক্ষার বিস্তার, নৈতিকতার চর্চা এবং সেবামূলক রাজনীতির মাধ্যমে দেশ ও জাতিকে এগিয়ে নেওয়া সম্ভব। কিশোরগঞ্জ-১ আসনে তার প্রার্থিতা ঘোষণার পর থেকেই এলাকায় আলোচনার ঝড় উঠেছে। দলীয় নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসাহ ও উদ্দীপনা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন