বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ

    দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী চেলা নদী থেকে বালি উত্তোলনের সময় ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী (বিএসএফ) দুইজন শ্রমিককে ধরে নিয়ে গেছে।

    সোমবার (২১ জুলাই) সন্ধ্যায় উপজেলার নরসিংপুর ইউনিয়নের শারপিনপাড়া গ্রামের চেলা নদীর আন্তর্জাতিক সীমানা পিলার ১২৪১ এইচএস অতিক্রম করে ভারতীয় অংশে ঢুকে বালি তোলার সময় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ ও এলাকাবাসী।

    পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যায় দুইজন বারকি শ্রমিক আন্তর্জাতিক সীমানা পিলার ১২৪১ এইচএস অতিক্রম করে ভারতীয় অংশ থেকে বালি তোলার সময় ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ তাদেরকে ধরে নিয়ে যায়। তারা চেলা নদীর আন্তর্জাতিক সীমানার ভেতর থেকে বালি উত্তোলন করছিল। আটক ব্যক্তিরা চেলা বিএসএফ ক্যাম্পে রয়েছেন।

    দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক জানান, ‘ঘটনাটি শুনেছি। তবে তাদের নাম জানি না। বিষয়টি সিলেট ৪৮ বিজিবির আওতাধীন।’ 

    সিলেট বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল নাজমুল হক জানান, ‘চেলা নদী থেকে চুরাইভাবে বালু উত্তোলন করতে গিয়ে দুজন ভারতের সীমানায় চলে যায়। এসময় বিএসএফ বাধা দিলে তারা বেশ কয়েকজন বিএসএফকে ইটপাটকেল নিক্ষেপ করে। এরপর বিএসএফ দুজনকে ধরে নিয়ে যায়। পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে। বৈঠকে মাধ্যমে তাদের আনার চেষ্টা করা হচ্ছে।’
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন