বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • বিমান দুর্ঘটনায় শোক: সিনেমা হল বন্ধ রাখতে অনুরোধ

    বিমান দুর্ঘটনায় শোক: সিনেমা হল বন্ধ রাখতে অনুরোধ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সোমবার (২১ জুলাই) রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি। রাষ্ট্রীয় শোকের প্রতি একাত্মতা প্রকাশ করে সংগঠনটি দেশের সব সিনেমা হল সাময়িকভাবে বন্ধ রাখার আহ্বান জানিয়েছে।

    সরকারের সঙ্গে একাত্মতা প্রকাশ মঙ্গলবার (২২ জুলাই) দেশের সকল সিনেমা হল বন্ধ রাখার অনুরোধ জানিয়েছে চলচ্চিত্র প্রদর্শক সমিতি। সংগঠনটির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন উজ্জ্বল সোমবার (২১ জুলাই) দিবাগত রাতে এক লিখিত বিবৃতির মাধ্যমে এই অনুরোধ করেন।

    বিবৃতিতে তিনি বলেন, ‌‘উত্তরার দিয়াবাড়ীতে বিমান বাহিনীর প্রশিক্ষণরত বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুলের শিশু মৃত্যু ও আহত হওয়ার ঘটনায় চলচ্চিত্র প্রদর্শক সমিতি গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবারবর্গের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি এবং আহতদের সুচিকিৎসা মাধ্যমে দ্রুত আরোগ্য কামনা করছি।’

    আওলাদ হোসেন উজ্জ্বল আরও বলেন, ‘রাষ্ট্রীয়ভাবে শোক পালনের সঙ্গে একাত্মতা ও সহমর্মিতা প্রকাশ করে দেশের সব সিনেমা হলের সকল প্রদর্শনী বন্ধ রাখার জন্য সিনেমাহল মালিকদের প্রতি অনুরোধ জানাচ্ছি।’

    প্রসঙ্গত, সোমবার (২১ জুলাই) দুপরে বিমান দুর্ঘটনায় বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামসহ অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে এবং আহতের সংখ্যা ছাড়িয়েছে দেড় শতাধিক।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ