বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • উত্তরায় বিমান দুর্ঘটনায় শোক জানালেন শাকিব খান

    উত্তরায় বিমান দুর্ঘটনায় শোক জানালেন শাকিব খান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় শোক প্রকাশ করেছেন চিত্রনায়ক শাকিব খান।

    সোমবার (২১ জুলাই) নিজের ফেসবুক পেজে এক শোকবার্তায় শাকিব খান লিখেছেন,
    "উত্তরার একটি শিক্ষাপ্রতিষ্ঠানে বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় হতাহত সকলের প্রতি গভীর সমবেদনা জানাই। মহান আল্লাহ যেন আহতদের দ্রুত আরোগ্য দান করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে এই কঠিন সময় পার করার শক্তি দেন।"

    এ ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ৩০ জন দগ্ধ হয়েছেন, যাদের বেশিরভাগই শিক্ষার্থী। দুর্ঘটনার সময় ক্লাস চলাকালীন অবস্থায় বিমানটি শিক্ষাপ্রতিষ্ঠান চত্বরে বিধ্বস্ত হয় বলে জানা গেছে।

    আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, বিমানটি সোমবার দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে এবং কিছু সময় পরই দুর্ঘটনায় পড়ে।
    বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর ছিলেন একমাত্র আরোহী। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ