বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • পরিবেশবান্ধব প্রজন্ম গঠনে বৃক্ষমেলায় গাছ চেনা প্রতিযোগিতা

    পরিবেশবান্ধব প্রজন্ম গঠনে বৃক্ষমেলায় গাছ চেনা প্রতিযোগিতা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৫ উপলক্ষ্যে গাছ ও পরিবেশ সম্পর্কে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ১৭ জুলাই ২০২৫ সকালে জাতীয় বৃক্ষমেলা প্রাঙ্গণে আয়োজিত হয় ‘গাছ চেনা প্রতিযোগিতা ২০২৫’। প্রধান বন সংরক্ষক মোঃ আমীর হোসাইন চৌধুরী প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে বন অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

     ঢাকা শহরের ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, নটরডেম কলেজ, রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ধানমন্ডি গভ. বয়েজ হাই স্কুল, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজসহ মোট ১৫টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় ৪৫০ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

     অংশগ্রহণকারীদের তিনটি গ্রুপে বিভক্ত করা হয়—ক গ্রুপ (৬ষ্ঠ–৮ম শ্রেণি), খ গ্রুপ (৯ম–১০ম শ্রেণি) এবং গ গ্রুপ (একাদশ–দ্বাদশ শ্রেণি)। প্রতিটি গ্রুপে শিক্ষার্থীদের ২৫টি দেশীয় বনজ, ফলদ, ভেষজ ও শোভা বর্ধনকারী প্রজাতির গাছ শনাক্ত করতে হয়।

    ক গ্রুপে প্রথম স্থান অধিকার করে শেরে বাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী সাফিয়া বিনতে জামান, দ্বিতীয় হয় গণভবন সরকারি উচ্চ বিদ্যালয়ের মোছা. মারিয়া আক্তার সিনহা এবং তৃতীয় হয় তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ের ইসরাত জাহান সিনহা।

     খ গ্রুপে প্রথম স্থান পায় গণভবন সরকারি উচ্চ বিদ্যালয়ের হিরা মনি, দ্বিতীয় রাজ সাহা (শেরে বাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়) এবং তৃতীয় হিলারি তাসনিম রিফা (নির্ঝর ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ)। গ গ্রুপে প্রথম হয় শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজের হুমায়রা তাসনিম পূর্ণতা, দ্বিতীয় মো. রবিউল ইসলাম (সরকারি বিজ্ঞান কলেজ, তেজগাঁও) এবং তৃতীয় হয় রুদ্রনীল দেবনাথ (সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়)।

    প্রতিযোগিতা শেষে কাকতাড়ুয়া পাপেট থিয়েটার পরিবেশ, বন, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে একটি মনোজ্ঞ পাপেট শো উপস্থাপন করে, যা শিক্ষার্থী, শিক্ষক ও মেলায় আগত দর্শনার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

    জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৫-এর সমাপনী অনুষ্ঠানে প্রতিটি গ্রুপের বিজয়ীদের মাঝে ক্রেস্ট, প্রাইজ বন্ড এবং সনদপত্র প্রদান করা হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন