শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • গোপালগঞ্জকে 'মুজিববাদ থেকে মুক্ত' করার ঘোষণা এনসিপি আহ্বায়কের

    গোপালগঞ্জকে 'মুজিববাদ থেকে মুক্ত' করার ঘোষণা এনসিপি আহ্বায়কের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গোপালগঞ্জের সাধারণ মানুষকে মুজিববাদ থেকে মুক্ত করবো এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন, সরকার তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে আক্রমণ চালিয়েছে এবং গোপালগঞ্জকে "ফ্যাসিস্টদের আশ্রয়কেন্দ্রে" পরিণত করা হয়েছে।

    বৃহস্পতিবার (১৭ জুলাই) ফরিদপুর শহরের জনতা ব্যাংক মোড়ে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে বক্তব্য রাখেন তিনি। এসময় তিনি বলেন, গোপালগঞ্জের মাটিকে চিরতরে মুক্ত না করে আমরা ফিরবো না।

    নাহিদ ইসলাম দাবি করেন, গত ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলা হয়েছিল। এতে বহু মানুষ হতাহত হন। তিনি বলেন, যারা হামলা করেছে তারা রিফাইন্ড মুজিববাদীদের রূপ। এদের গ্রেপ্তার না হলে, এনসিপি গোপালগঞ্জে আবার মার্চ করবে এবং এবার আর ফিরে আসবে না।

    তিনি আরও বলেন, আমাদের পথ শান্তিপূর্ণ ও অহিংস। তবে হামলা হলে আমরা গণপ্রতিরোধ গড়ে তুলতে পিছপা হবো না। প্রয়োজনে লাঠি কিংবা অস্ত্র হাতে নিতে প্রস্তুত।

    নাহিদ ইসলাম জানান, গোপালগঞ্জে সরকারের দমননীতির প্রতিবাদে এবং বিচার দাবিতে এনসিপির ৬৪ জেলায় পদযাত্রা কর্মসূচি অব্যাহত থাকবে। ৩ আগস্টের মধ্যে সব জেলায় কর্মসূচি শেষ করে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে ইশতেহার ঘোষণা করা হবে।

    পদযাত্রাকে ঘিরে শহরজুড়ে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, র‍্যাব, সেনাবাহিনী, কোস্টগার্ড এবং আনসার সদস্যদের মোতায়েন করা হয় জনসভাস্থল ও আশপাশে।

    সভা পরিচালনা করেন এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। বক্তব্য রাখেন দলের সদস্য সচিব আখতার হোসেনসহ স্থানীয় নেতারা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন