বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • এনসিপি পদযাত্রা ঘিরে সংঘর্ষ ও নাশকতা:

    গোপালগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে আটক ২০

    গোপালগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে আটক ২০
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঘোষিত জুলাই মাসের পদযাত্রাকে কেন্দ্র করে জেলার বিভিন্ন স্থানে সংঘর্ষ, নাশকতা ও সড়ক অবরোধের ঘটনায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে ২০ জনকে আটক করেছে। আটককৃতদের মধ্যে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাত নেতাকর্মী রয়েছেন।

    জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার (১৬ জুলাই) দুপুর থেকে বৃহস্পতিবার (১৭ জুলাই) পর্যন্ত অভিযান চালিয়ে সেনাবাহিনী ১৫ জন এবং পুলিশ ৫ জনকে আটক করে।

    গোপালগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ড. রুহুল আমিন সরকার বলেন, নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টার অভিযোগে যৌথভাবে অভিযান চালিয়ে ২০ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

    পুলিশ জানিয়েছে, তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা জুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি জোরদার করা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন