বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • কুলাউড়ায় বাংলাদেশ জাসদের উদ্যেগে জুলাই শহীদ দিবস পালিত

    কুলাউড়ায় বাংলাদেশ জাসদের উদ্যেগে জুলাই শহীদ দিবস পালিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জুলাই শহীদ দিবস-২০২৫ উপলক্ষে বাংলাদেশ জাসদ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা শাখার উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি অর্পন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার (১৬ই জুলাই) সকাল ১১ টায় কুলাউড়া শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    জুলাই-২৪ ছাত্র গণঅভূত্থানে নিহত শহীদদের স্মরণে শহীদ আবু সাঈদ সহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং জুলাইয়ের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে বৈষম্যহীন লুটপাট দুর্নীতিমুক্ত একটি গণতান্ত্রিক অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে শহীদদের আত্মত্যাগকে সফল করার আহ্বান জানিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম শামীম।

    এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাসদ কুলাউড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল গফফার কায়ছুল, সহ সভাপতি সোহাগ মিয়া, কাদিপুর ইউপি সদস্য আজাদ মিয়া, প্রবীন জাসদ নেতা আব্দুল লতিফ কালা, কুলাউড়া পৌর বাংলাদেশ জাসদের সভাপতি নিয়ামত খান, সাধারন সম্পাদক জহিরুল ইসলাম কর্ণ, সিনিয়র সহ সভাপতি আব্দুল করিম বাচ্চু, যুগ্ম সম্পাদক রাসেল আহমদ, বাংলাদেশ যুব জোট কুলাউড়া উপজেলা শাখার সভাপতি আব্দুস সোবহান টিপু, সাধারণ সম্পাদক বদরুল ইসলাম হেলাল, জাতীয় চা শ্রমিক জোট কুলাউড়া উপজেলা শাখার নেতা চন্দন গৌড়, জয়চন্ডী ইউনিয়ন বাংলাদেশ জাসদের নেতা ইমাদুল ইসলাম প্রমুখ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন