বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • বাবা-মা হলেন বলিউডের তারকা সিদ্ধার্থ-কিয়ারা

    বাবা-মা হলেন বলিউডের তারকা সিদ্ধার্থ-কিয়ারা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদভানি বাবা-মা হলেন বলিউডের এই তারকা দম্পতি। সিদ্ধার্থ-কিয়ারার কোল আলো করে এসেছে কন্যাসন্তান। মঙ্গলবার রাতে মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন কিয়ারা। মঙ্গলবার সকাল থেকেই হাসপাতালে বাইরে দেখা গিয়েছিল সিদ্ধার্থের মা, কিয়ারার বাবা এবং অন্যদের।

    এ বার তাদের সংসারে এল নতুন অতিথি। দুই থেকে তিন হলেন সিড-কিয়ারা। গত মার্চ মাসে একটি ছবি ভাগ করে নেন সিদ্ধার্থ ও কিয়ারা। দুই জোড়া হাতের উপর রাখা সাদা রঙের ছোট্ট এক জোড়া মোজা— সন্তান আগমনের ইঙ্গিত।

    সঙ্গে তাঁরা লিখেছেন, ‘আমাদের জীবনের সেরা উপহার। শীঘ্রই আসছে।’ অবশেষে অপেক্ষার অবসান। সন্তানের বাবা-মা হলেন তাঁরা। মা ও সন্তান সুস্থ আছে বলেই জানা গিয়েছে।

    গত মে মাসে মেটা গালার মঞ্চে প্রকাশ্যে দেখা কিয়ারাকে। স্ফীতোদর নিয়ে লাল গালিচায় হেঁটেছিলেন আত্মবিশ্বাসী কিয়ারা। তার পর থেকে আর ক্যামেরার সামনে আসেননি। দিন কয়েক ধরে হাসপাতালে যাতায়াত বাড়িয়ে দিয়েছিলেন।

    কিন্তু সেখানে ছাতা দিয়ে ঢেকে গাড়ি থেকে ওঠানামা করেছেন তিনি। এমনকি পাপারাৎজিরা ক্যামেরা তাক করলে মেজাজ হারাতেও দেখা গিয়েছে হবু বাবা সিদ্ধার্থকে। বলতে গেলে স্ত্রীর খেয়াল রাখায় কমতি রাখেননি সিদ্ধার্থ। অবশেষে বাবা হওয়ার সুখ পেলেন। দুজনের ভালোবাসাও পেলো পূর্ণতা।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ