শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • ফেব্রুয়ারিতেই নির্বাচন, ব্যতিক্রম হবে না: মির্জা ফখরুল

    ফেব্রুয়ারিতেই নির্বাচন, ব্যতিক্রম হবে না: মির্জা ফখরুল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি স্পষ্টভাবে বলেন, “আমাদের এখন একটাই লক্ষ্য-২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হতে হবে। লন্ডনে তারেক রহমানের সঙ্গে বৈঠকে ড. ইউনূসও একই কথা বলেছেন। এর কোনো ব্যতিক্রম হবে না।”

    সোমবার (১৪ জুলাই) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন। সমাবেশ শেষে একটি মিছিল কাকরাইল, মৎস্য ভবন হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

    এই কর্মসূচি অনুষ্ঠিত হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ‘অপপ্রচার’ এবং মিটফোর্ডসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ‘নৃশংস হত্যাকাণ্ডের’ প্রতিবাদে। কর্মসূচিতে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

    মির্জা ফখরুল বলেন, “মিটফোর্ডের ঘটনার সুযোগ নিয়ে একটি রাজনৈতিক মহল দেশকে অস্থির করে তোলার ষড়যন্ত্র করছে। তারা চায় না দেশে নির্বাচন হোক, মানুষ যেন ভোটাধিকার প্রয়োগ করতে না পারে। কিন্তু বিএনপি হচ্ছে ফিনিক্স পাখির মতো-পুড়ে ছাই হয়, আবার জেগে ওঠে।”

    তিনি আরও বলেন, “বারবার ষড়যন্ত্র করে গণতন্ত্রকে কবর দেওয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু ছাত্র-জনতার শক্তির কাছে কোনো ফ্যাসিস্টই টিকে থাকতে পারেনি, এবারও পারবে না। আমরা জনগণকে সঙ্গে নিয়েই শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাব।”

    নেতাকর্মীদের সতর্ক করে দিয়ে তিনি বলেন, “তারা আমাদের ফাঁদে ফেলতে এবং উত্তেজিত করতে চায়। কিন্তু আমরা সেই ফাঁদে পা দেব না।”

    তিনি আরও জানান, “লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে তারেক রহমান স্পষ্ট জানিয়েছেন-নির্বাচন হবেই। এই ঘোষণার পর থেকেই সরকার দিশেহারা হয়ে গেছে।”

    সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনুসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

    এর আগে দুপুর সাড়ে ৩টার দিকে ‘গুপ্ত সংগঠনের মাধ্যমে সহিংসতা ও শিক্ষার পরিবেশ নষ্ট’র অভিযোগে ছাত্রদলের একটি মিছিল নয়াপল্টন থেকে শাহবাগ পর্যন্ত অনুষ্ঠিত হয়।


    এন কে/বিএইচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন