বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • আশুলিয়ায় মাদকের দন্দ্বে কিশোর খুন, গ্রেফতার-১

    আশুলিয়ায় মাদকের দন্দ্বে কিশোর খুন, গ্রেফতার-১
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সাভারের আশুলিয়ায়  জীবন (১২) নামের এক কিশোরকে গলাকেটে হত্যার ঘটনায় রাব্বানী (১৯) কে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ।

    রোববার (১৩ জুলাই) দুপুর দেড়টায় আশুলিয়া থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম, অপস ও ট্রাফিক (উত্তর) আরাফাতুল ইসলাম। এর আগে গেল রাতে তথ্য প্রযুক্তির ব্যবহার ও গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অপহরণ ও হত্যায় সরাসরি জড়িত রাব্বানীকে গ্রেফতার করা হয় এবং তার দেয়া তথ্যমতে জঙ্গল থেকে শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

    নিহত জীবন আশুলিয়ার কাঠগড়া এলাকার মজিবর শেখের ছেলে।

    গ্রেফতারকৃত রাব্বানী নওগাঁর মান্দা উপজেলার ছুতিপুর এলাকার মিলন মোল্লার ছেলে। সে আশুলিয়ার কাঠগড়া এলাকায় থেকে মাঝে মাঝে নির্মাণ শ্রমিকের কাজ করতো।

    সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম জানান, গেল ১০ জুলাই বিকেল ৪ টার দিকে আশুলিয়ার কাঠগড়া এলাকা থেকে অপহরণের শিকার হয় জীবন। পরে তার বাবার মুঠোফোনে মুক্তিপণ দাবী করে অপহরণকারী। পরের দিন ১১ জুলাই রাত ১১ টার দিকে জীবনের বাবা আশুলিয়া থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। পরে তথ্য প্রযুক্তির ব্যবহার এবং গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘাতক রাব্বানীকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে আশুলিয়ার কাঠগড়া গলাকাটা মোড় এলাকার একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এসময় উদ্ধার করা হয় হত্যায় ব্যবহৃত ছুরি ও একটি মোবাইল ফোন। 

    অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, মুক্তিপণ চাওয়ার আগেই জীবনকে মাদক সেবনের ভাগ বাটোয়ারা দন্দ্বে হত্যা করা হয়। ঘাতককে সন্দেহ যেনো না হয় এর জন্য অপহরণ নাটক সাজানো হয় বলে শিকার করে রব্বানী। 

    সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন, আশুলিয়া থানার অফিসার ইনচার্জ আব্দুল হাননান, ওসি অপারেশন সফিকুল ইসলাম সুমন সহ সাভার ও আশুলিয়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীরা


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন