বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • মিটফোর্ডে হত্যার প্রতিবাদে কুলাউড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

    মিটফোর্ডে হত্যার প্রতিবাদে কুলাউড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙ্গারী ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে প্রকাশ্যে নির্মমভাবে পাথর মেরে ও কুপিয়ে হত্যার প্রতিবাদে দেশব্যাপী চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের দাবীতে কুলাউড়া উপজেলায় বিশাল বিক্ষোভ মিছিল করেছে সর্বস্থরের জনসাধারণ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। 

    শনিবার (১২ই জুলাই) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে পৌর শহরের ডাকবাংলো মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্টেশন চৌমুহনীতে গিয়ে শেষ হয়।

    বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, বাংলাদেশ যুব অধিকার পরিষদের মৌলভীবাজার জেলার সাধারণ সম্পাদক তানিম হোসেইন রুহিন, জেলা এনসিপি'র সদস্য মোঃ লিংকন তালুকদার, জামায়াত ইসলামী যুব বিভাগ কুলাউড়া পৌর শাখার সভাপতি সাইফুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অ্যাডভোকেট আহমেদ আল রিপার, কুলাউড়া ছাত্র শিবিরের সভাপতি মোঃ আতিকুর রহমান তারেক, কুলাউড়া এনসিপি'র নেতা ইব্রাহিম মাহমুদ, নাহিদুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মোঃ জাহিদুর রহমান, মোঃ মুহিবুর রহমান, সাইদুল ইসলাম, সাকেল আহমেদ, ফয়েজ আহমদ, ইমন আহমেদ, মোঃ আবদুল মজিদ, আব্দুল খালিক, মোঃ রায়হান, নাহিদ ইসলাম, ফয়েজ আহমেদ, নুরুদ্দিন আহমেদ, রিয়াদ আহমেদসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতা কর্মীরা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন