বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • নরসিংদী বাজারের ইজারাদারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

    নরসিংদী বাজারের ইজারাদারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নরসিংদী বড় বাজারের ইজারাদার ইব্রাহিম সরকার বাদশার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

    শনিবার (১২ জুলাই) বিকেলে নরসিংদী শহরের কান্দাপাড়া মহল্লায় ইজারাদারের কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

    সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইজারাদারের বড় ভাই ও বিএনপি নেতা ওবায়দুল করিম সিজার সরকার। তিনি অভিযোগ করেন, বাজার পরিচালনা কমিটির মেয়াদ শেষ হলেও দীর্ঘদিন ধরে নির্বাচন না করে পদ আঁকড়ে আছেন বাবুল সরকার। চুরি, ছিনতাই, চাঁদাবাজি, সালিশের নামে টাকা আদায়সহ নানা অপকর্মের অভিযোগ থাকা সত্ত্বেও তিনি বাজার কমিটির সভাপতি পদে বহাল রয়েছেন।

    তিনি বলেন, বাবুল সরকার কখনো জাতীয় পার্টি, কখনো বিএনপি, আবার কখনো আওয়ামী লীগপন্থী সেজে গত ১৬ বছর ধরে বাজার কমিটির নেতৃত্ব দিচ্ছেন। এখন তিনি বিএনপির একনিষ্ঠ কর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছেন।

    বক্তারা আরও অভিযোগ করেন, বাজার পরিচালনা কমিটির নির্বাচন ইচ্ছাকৃতভাবে বিলম্বিত করে বাবুল সরকার ব্যবসায়ীদের হয়রানি করছেন এবং নিয়মিত চাঁদা আদায় করছেন। ব্যবসায়ীদের বিরুদ্ধে কোনো রকম চাঁদাবাজি বা হয়রানি হলে তার বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।

    সংবাদ সম্মেলনে বাজার কমিটির দ্রুত নির্বাচন আয়োজন ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়।

    এ সময় উপস্থিত ছিলেন বড় বাজারের ইজারাদার ইব্রাহিম সরকার বাদশা, বিশিষ্ট ব্যবসায়ী মিলন সরকারসহ স্থানীয় ব্যবসায়ী ও সাংবাদিকবৃন্দ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন