বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • নরসিংদীতে নিখোঁজের ২০ দিন পর রমজানের লাশ মিলল ব্রহ্মপুত্র নদে, গ্রেফতার ৩ জন

    নরসিংদীতে নিখোঁজের ২০ দিন পর রমজানের লাশ মিলল ব্রহ্মপুত্র নদে, গ্রেফতার ৩ জন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নরসিংদীর মাধবদীতে নিখোঁজ হওয়ার ২০ দিন পর ব্রহ্মপুত্র নদ থেকে মো. রমজান মিয়া (৩২) নামে এক অটোরিকশাচালকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে পুলিশ মামলার মূল দুই আসামিকে গ্রেফতার করেছে। এছাড়া একজন সন্দেহভাজনকে আগেই আটক করা হয়েছিল।


    রমজান মিয়া মাধবদী উপজেলার রাইনাদী গ্রামের বাসিন্দা। গত ২১ জুন বিকেল সাড়ে ৫টার দিকে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন তিনি। এরপর আর ফিরে আসেননি। খোঁজাখুঁজির পর ২২ জুন তার স্ত্রী মাধবদী থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। পরে ২৪ জুন তিনি অপহরণের অভিযোগ দিয়ে থানায় মামলা করেন।


    ১১ জুলাই সকালে মাধবদীর কবিরাজপুর এলাকার ব্রহ্মপুত্র নদ থেকে মান্নান নামের এক ব্যক্তির বাড়ির পাশের পাকা রাস্তার পাশে বস্তাবন্দি অবস্থায় রমজানের লাশ উদ্ধার করা হয়।


    মামলার তদন্তে মাধবদী থানা পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় মূল দুই আসামি কাউছার মিয়া (৩৫) ও শামীম মিয়া (৩৮)-কে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে তারা লাশের অবস্থান জানায় এবং তাদের দেখানো জায়গা থেকেই লাশ উদ্ধার করে পুলিশ।


    এর আগে সন্দেহভাজন হিসেবে মো. সজিব (৩৪)-কে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়। গ্রেফতার হওয়া কাউছার কুমিল্লার হোমনা উপজেলার জয়পুর গ্রামের বাসিন্দা হলেও বর্তমানে কবিরাজপুরে থাকতেন। আর শামীম মিয়া কবিরাজপুর এলাকারই স্থায়ী বাসিন্দা।


    মাধবদী থানার ওসি নজরুল ইসলাম জানান, আমরা দ্রুত সময়ের মধ্যে হত্যার মূল রহস্য বের করতে পেরেছি এবং জড়িতদের আইনের আওতায় এনেছি।

    রমজানের লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন