বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • বাজার থেকে ফেরার পথে বৃদ্বকে হত্যা

    বাজার থেকে ফেরার পথে বৃদ্বকে হত্যা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মৌলভীবাজারের কমলগঞ্জে একটি নালা থেকে ময়ুর মিয়া(৭০) নামে এক বৃদ্ধের রক্তাক্ত মাখা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি পুর্ব পরিকল্পিত ভাবে হত্যা করে নালায় ফেলে দেয়া হয়েছে।

    বৃহস্পতিবার রাতে উপজেলার রহিমপুর ইউনিয়নের দেওরাছড়া চা বাগানের বামনবীল নামক স্থান থেকে লাশ উদ্ধার করা হয়।

    নিহত ময়ুর মিয়া উপজেলার রহিমপুর ইউনিয়নের বড়চেগ গ্রামের বাসিন্দা তবারক মিয়ার ছেলে। 

    পুলিশ ও পরিবার সুত্রের বরাতে জানা যায়, বৃহস্পতিবার ১০ জুলাই বিকালে বাড়ি থেকে বাজারে যান ময়ুর মিয়া। রাতে মোবাইল বন্ধ থাকায় এবং বাড়িতে সময় মত না ফেরায় পরিবারের লোকজন আত্বীয়স্বজনের বাড়িসহ অনেক খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে বাড়ি থেকে কিছু টা দূরত্বে দেওরাছড়া চা বাগানের বামনবীল নামক স্থানে নালায় মরদেহ দেখতে পান। পরে কমলগঞ্জ থানা পুলিশকে অবগত করলে রাত দেড়টার দিকে লাশ উদ্বার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের গলায় ছুরির আঘাত সহ বিভিন্ন আঘাতের চিহ্ন রয়েছে সুরতহাল রিপোর্ট অনুযায়ী ।

    পরিবারের সদস্যরা দাবি করে বলেন, ময়ুর মিয়াকে পরিকল্পিত ভাবে হত্যা করে নালায় ফেলে দেওয়া হয়েছে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে খুনিদেরকে আইনের আওতায় আনতে হবে। 

    ঘটনার সত্যতা নিশ্চিত করে কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) শামিম আকনজি বলেন, আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে মনে হচ্ছে কেউ তাকে হত্যা করে নালায় লাশ ফেলে গেছে। নিহতের গলায় ছুরির আঘাত সহ বিভিন্ন আঘাতের চিহ্ন রয়েছে। আমরা ঘটনাটি তদন্ত করে আসামিদের সনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা করছি। অভিযান অব্যাহত রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন