বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • নবীনগরে জিনদপুর ইউপি প্রশাসক হিসেবে কৃষি কর্মকর্তার দায়িত্ব গ্রহণ

    নবীনগরে জিনদপুর ইউপি প্রশাসক হিসেবে কৃষি কর্মকর্তার দায়িত্ব গ্রহণ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ১৪ নম্বর জিনদপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পেলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম লিটন।

    গত ৮ জুলাই জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানা যায়।

    প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান মো. রবিউল ইসলাম গত ২৫ মে ২০২৫ তারিখে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হন এবং বর্তমানে জেল হাজতে রয়েছেন। ফলে চেয়ারম্যান হিসেবে তাঁর দায়িত্ব পালনে স্থবিরতা দেখা দেয়। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৯(১) ধারা অনুযায়ী তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

    পরিস্থিতি বিবেচনায় জনসেবার ধারাবাহিকতা ও প্রশাসনিক স্বাভাবিকতা বজায় রাখতে নবীনগর উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম লিটনকে অতিরিক্ত দায়িত্ব দিয়ে জিনদপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা প্রদান করা হয়েছে।

    এ সংক্রান্ত আদেশে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্ট দপ্তরসমূহকে নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

    দায়িত্বপ্রাপ্ত প্রশাসক মো. জাহাঙ্গীর আলম লিটন এক প্রতিক্রিয়ায় বলেন, “সরকারের অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও স্বচ্ছতার সঙ্গে পালন করব। ইউনিয়নবাসীর কাছে সেবা পৌঁছে দিতে সর্বোচ্চ চেষ্টা করব। আইন ও বিধি অনুসরণ করেই ইউনিয়নের কার্যক্রম পরিচালনা করা হবে।”


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন