বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • সূত্রাপুরে গ্যাস লিকেজে বিস্ফোরণ: একই পরিবারের ৫ জন দগ্ধ

    সূত্রাপুরে গ্যাস লিকেজে বিস্ফোরণ: একই পরিবারের ৫ জন দগ্ধ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর সূত্রাপুরের কাগজিটোলা এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১১ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

    দগ্ধ ব্যক্তিরা হলেন—রিপন (৪০), তার স্ত্রী চাঁদনি (৩৫), ছেলে তামিম (১৮), রোকন (১৪) ও দেড় বছরের শিশু কন্যা আয়শা। তাদের সবাইকে শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

    রিপনের মামা জাকির হোসেন জানান, পরিবারটি সাঈদ চেয়ারম্যানের বাড়ির পাশে একটি পাঁচতলা ভবনের নিচতলায় ভাড়া থাকত। রাতে ঘুমন্ত অবস্থায় হঠাৎ বাসায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ঘরের আসবাবপত্র পুড়ে যায় এবং পরিবারের সদস্যরা দগ্ধ হন। আশপাশের বাসিন্দারা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

    প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস লিকেজ থেকেই বিস্ফোরণের সূত্রপাত হয়েছে।

    জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানিয়েছেন, রিপনের শরীরের ৬০ শতাংশ, চাঁদনীর ৪৫ শতাংশ, তামিমের ৪২ শতাংশ, রোকনের ৬০ শতাংশ এবং শিশু আয়শার ৬৩ শতাংশ দগ্ধ হয়েছে। পাঁচজনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।


    এন কে/বিএইচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন