বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • বিপুল পরিমাণ অবৈধ সিগারেটসহ আটক-২

    বিপুল পরিমাণ অবৈধ সিগারেটসহ আটক-২
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মৌলভীবাজার জেলায় কমলগঞ্জ উপজেলায় শুল্ক ফাঁকি দিয়ে মজুদকৃত বিপুল পরিমাণ বিদেশি সিগারেটসহ দুই চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। উদ্ধারকৃত সিগারেটের বাজারমূল্য প্রায় ১১ লাখ টাকা।

    বুধবার (৯ই জুলাই) রাতে কমলগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ভানুগাছ বাজারের ভাই ভাই ষ্টোর নামক দোকান থেকে এসব সিগারেট জব্দ করে।

    কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু জাফর মোঃ মাহফুজুল কবির জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দোকান থেকে মোট ১,১০,০০০ শলাকা বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। এসময় দোকানে থাকা দুইজনকে হাতেনাতে আটক করা হয়।

    আটককৃতরা হলেন কমলগঞ্জ উপজেলার রাসটিলা এলাকার মোঃ সোহাগ মিয়া (৩২) এবং মোঃ রাহী (১৯)। তারা প্রাথমিক পর্যায়ে জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে শুল্ক ফাঁকি দিয়ে চোরাই সিগারেট আনা ও বিক্রির কথা স্বীকার করেছে।

    সিগারেট মজুদের বিষয়ে কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (১০ই জুলাই) আটককৃতদের মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


    দৈএনকে/ জে. আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন