বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • ছিনতাইকারীর হাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাএ খুন

    ছিনতাইকারীর হাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাএ খুন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক অনার্স শিক্ষার্থী। নিহত ছাত্রের নাম মো. মাহফুজুর রহমান (২২)। তিনি বরিশালের সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের অর্থনীতি বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্র ছিলেন। তার পিতার নাম মো. ফারুক এবং মাতা মোছা. রেবেকা বেগম।

    বুধবার (৯ জুলাই)  রাত ১২:৩০ এর দিকে গাজীপুরের টঙ্গীবাজার ফ্লাইওভারে এ ঘটনা ঘটে। 

    পুলিশ সূত্রে জানা যায়, টঙ্গী ফ্লাইওভারের উপর দিয়ে একা হেঁটে যাওয়ার সময় মাহফুজের পথরোধ করে একদল ছিনতাইকারী। তার মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নিতে চায়। প্রতিরোধ করায় ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে বুকে ও পেটে উপর্যুপরি আঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে যান । অতপর স্থানীয়রা  উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহফুজ কে মৃত ঘোষণা করেন।

    পুলিশ নিহতের পকেটে থাকা জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশন কার্ড দেখে তার পরিচয় শনাক্ত করে । রেজিস্ট্রেশন নম্বর: ২২১২২৬৫৬৫১২। 

    গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  ইস্কান্দার হাবিবুর রহমান জানান, এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। এলাকায় অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে।

    এলাকাবাসী জানান  টঙ্গী ফ্লাইওভার, স্টেশন রোড, চেরাগআলী মোড় ও গাজীপুর এলাকায় সন্ধ্যার পর থেকেই ছিনতাইকারীরা সক্রিয় হয়ে ওঠে ও অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত হয়। 

    স্থানীয় লোকজন বলছেন - ছিনতাইকারীর সক্রিয়তা এটা আমাদের জীবনের হুমকি। নিরপরাধ মানুষ গুলো প্রতিদিন কোন না কোন ভাবে জান মাল সবএ হারাচ্ছে।  রাত হলেই এই এলাকায় আতঙ্ক শুরু হয়, আমাদের এলাকায় সাধারন মানুষের জন্য  নিরাপত্তা জোরদারে প্রশাসনের নিকট অনুরোধ করছি। 

     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন