বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • বেলি আফরোজর নতুন গান ‘আমায় ঠকাইলে’

    বেলি আফরোজর নতুন গান ‘আমায় ঠকাইলে’
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গায়িকা বেলি আফরোজ। অনেক শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন। অনেক সিনেমায় প্লেব্যাক করেছেন। এবার ফোক গান নিয়ে হাজির হলেন তিনি। তাঁর এবারের গানের শিরোনাম ‘আমায় ঠকাইলে’। লিখেছেন এআর রাব্বি, সুর-সংগীত করেছেন ইফতেখারুল এহতেশাম লেলিন।

    গানটির ভিডিও নির্মাণ করেছেন ইয়াসির আরাফাত। এতে বেলির সঙ্গে মডেল হয়েছেন সাজ্জাদ চৌধুরী ও ফারহানা জাহান।

    ‘আমায় ঠকাইলে’ এখন দেখা যাচ্ছে বেলি আফরোজের অফিসিয়াল ইউটিউব ও ফেসবুক চ্যানেলে। পাশাপাশি গানটি পাওয়া যাচ্ছে দেশি-বিদেশি একাধিক মিউজিক প্ল্যাটফর্মে।

    নতুন গান নিয়ে বেলি আফরোজ বলেন, ‘ দেশের বাইরের কনসার্টে গেলে প্রবাসী ভাইরা ফোক গান করার কথা প্রায় সময় বলতেন। সেই ভাবনা থেকে এবার  নতুন এক ফোক গান করার চেষ্টা করলাম । সবসময় চেষ্টা করি ভালো বাংলা গান উপহার দিতে। এই গানটিও সে ভাবনা থেকেই করা। কথা, সুর, সংগীত-সবকিছুই ভালো লেগেছে। চেষ্টা করেছি নিজের সেরাটা দিতে।’

    এর আগে কিংবদন্তি কণ্ঠশিল্পী কুমার শানুর সঙ্গে ‘কখনো আবার’ শিরোনামের একটি ডুয়েট গানে কণ্ঠ দিয়েছিলেন বেলি।

    প্লেব্যাকের ব্যস্ততা নিয়ে বেলী বলেন, এখন পর্যন্ত আশিটির মতো ছবিতে গেয়েছি। শ্রোতারা গ্রহণ করেছেন বলে সুন্দরভাবে কাজগুলো করতে পেরেছি। আশা করি, নতুন গানটি সবার ভালোলাগবে। 


    উল্লেখ্য, চট্রগ্রামের জনপ্রিয় এবং নারীদের একমাত্র ব্যান্ডদল  ‘ব্লু বার্ড’। সেখানে জুনিয়র সদস্য হিসেবে বেলি ড্রাম শেখার জন্য যোগ দেন। মূলত,  ক্লাস থি্রতে থাকার সময় মূলত বেলি তাঁর মার ইচ্ছেতে গান শেখা শুরু করেন। এরপর ঢাকায় পাওয়ার ভয়েজে নাম লেখান।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ