বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • শ্রীনগরে অগ্নিকাণ্ড, দলিল লেখকদের অফিস পুড়ে ছাই

    শ্রীনগরে অগ্নিকাণ্ড, দলিল লেখকদের অফিস পুড়ে ছাই
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শ্রীনগর রেজিস্ট্রি অফিসের সামনে অবস্থিত দলিল লেখার কাঠ ও টিন দিয়ে নির্মিত প্রায় ২০টি কক্ষ ও দোকান আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।শনিবার রাত আনুমানিক ২টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

    শ্রীনগর ফায়ার স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে শ্রীনগর ফায়ার স্টেশন ছাড়াও পার্শ্ববর্তী আরও ৩টি ইউনিট সম্মিলিতভাবে কাজ করে। আগুন নিয়ন্ত্রণে আনতে দীর্ঘ সময় লেগে যায়।

    ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ২০ লক্ষ টাকা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যদিও এই সংখ্যা আরও কম-বেশি হতে পারে।  
    প্রায় প্রতিটি দোকানেই দলিল লেখার পাশাপাশি অন্যান্য দোকান যেমন মুদি, টি-স্টল, খাবার হোটেল, ফটোকপি, ভ্যারাইটিজসহ বিভিন্ন ধরনের ব্যবসা পরিচালিত হতো। একটি দোকানে একাধিক দলিল লেখক কাজ করতেন, ফলে ক্ষতিগ্রস্তদের সংখ্যা নির্ধারণে সময় লাগছে।

    স্থানীয় ব্যবসায়ীরা বলেন,এটা আমাদের রুটিরুজির জায়গা ছিল। সবকিছু পুড়ে গেছে। সরকারের কাছে পুনর্বাসনের দাবি জানাচ্ছি। আগুন লাগার কারণ এখনো নিশ্চিতভাবে জানা যায় নাই। পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে তদন্ত চলছে।


    দৈএনকে/ জে. আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন