বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • ওয়ার টু’ ঝড় শুরু মুক্তির আগেই, বিশ্বরেকর্ডে নাম হৃতিক-এনটিআরের

    ওয়ার টু’ ঝড় শুরু মুক্তির আগেই, বিশ্বরেকর্ডে নাম হৃতিক-এনটিআরের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ‘ওয়ার’ দিয়ে ছয় বছর আগে বক্স অফিস কাঁপিয়েছিলেন হৃতিক রোশন। বহুল প্রতীক্ষিত সিক্যুয়েলে এবার তাঁর সঙ্গে দেখা যাবে জুনিয়র এনটিআরকে।

    ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, আগামী ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ওয়ার টু’ আর মুক্তির আগেই ছবিটি গড়ে ফেলেছে এক অবিশ্বাস্য রেকর্ড, যা এর আগে কোনো ভারতীয় ছবি করতে পারেনি।

    ২০০ কোটি টাকা বাজেটের এই ছবিটি নিয়ে দর্শক ও সমালোচকদের মধ্যে ব্যাপক উন্মাদনা রয়েছে। এরই মধ্যে জানা গেছে, ‘ওয়ার টু’ বিশ্বব্যাপী মোট ৭ হাজার ৫০০টি স্ক্রিনে মুক্তি পেতে চলেছে। 

    ভারতীয় সিনেমার ইতিহাসে এত বড় পরিসরে বিশ্বজুড়ে কোনো ছবি মুক্তি পাওয়ার ঘটনা এটাই প্রথম। যশরাজ ফিল্মসের এই হাই-অকটেন অ্যাকশন থ্রিলারটি যে বক্স অফিসে ঝড় তুলতে প্রস্তুত, এই রেকর্ডই তার ইঙ্গিত দিচ্ছে।

    হৃতিক রোশন বছরে খুব কম ছবি করলেও তার প্রতিটি ছবিই ভক্তদের কাছে বিশেষ। ২০২৫ সালেও তিনি ভক্তদের জন্য দারুণ কিছু উপহার দিতে চলেছেন বলেই ধারণা করা হচ্ছে। অন্যদিকে, ‘ওয়ার টু’-এর মাধ্যমে বলিউডে অভিষেক হচ্ছে জুনিয়র এনটিআরের, যা ছবিটিকে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে।

    অয়ন মুখার্জি পরিচালিত ‘ওয়ার টু’ থেকে প্রত্যাশা অনেক। এর আগে অয়ন বহু সুপারহিট ছবি উপহার দিয়েছেন। ‘ওয়ার’ ছবিটি ভারতে ৩০০ কোটি এবং বিদেশে ১৭৫ কোটি টাকা আয় করে মোট ৪৭৫ কোটি টাকা সংগ্রহ করেছিল। 


    দৈএনকে/ জে. আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ