বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • জেলা প্রশাসনের উদ্যোগে নির্মিত হচ্ছে কালেক্টরেট স্কুল

    জেলা প্রশাসনের উদ্যোগে নির্মিত হচ্ছে কালেক্টরেট স্কুল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মৌলভীবাজারে জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ নির্মিত হচ্ছে আধুনিক পাঁচতলা নতুন ভবন। ভবনে সুযোগ-সুবিধাসম্পন্ন এক নান্দনিক ভবন হয়ে উঠবে।

    গতকাল শুক্রবার (৬ জুলাই) বিকেলে আনুষ্ঠানিকভাবে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বুলবুল আহমদ, প্রকৌশলী মো. মোয়াজ্জেম হোসেন , শিক্ষা বিভাগের কর্মকর্তাসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। দাতাদের সহযোগিতায় আটকোটি টাকা ব্যয়ে নির্মিত পাঁচতলা বিশিষ্ট এই ভবনে থাকবে আধুনিক শ্রেণিকক্ষ, বিজ্ঞান ও কম্পিউটার ল্যাবসহ ৩০টি শ্রেণী কক্ষ। ভবনের কাজ সম্পন্ন হলে প্রতিষ্ঠানটির শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। ভবনের নির্মাণ কাজের প্রকৌশলী হিসেবে অবৈতনিক কনসালটেন্ট হিসেবে আছেন ইঞ্জিনিয়ার মো: মোয়াজ্জেম হোসেন।

    জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন জানান, ১৫ই নভেম্বর ২০২৩ সাল থেকে ‘কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, মৌলভীবাজার’-এর নিয়মিত শিক্ষা কার্যক্রম স্থায়ী ক্যাম্পাসে শুরু হয়। বর্তমানে প্রতিষ্ঠানটিতে বাংলা ও ইংরেজি ভার্সনে প্রি-প্রাইমারী থেকে ৬ষ্ঠ শ্রেণি পর্যন্ত পাঠদান চলছে। গত ২১ অক্টোবর ২০২৪ সালে শিক্ষাপ্রতিষ্ঠানটিকে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি পর্যন্ত নিম্নমাধ্যমিক পর্যায়ে পাঠদানের অনুমতি প্রদান করা হয়। ভবিষ্যতে ক্রমান্বয়ে উচ্চ মাধ্যমিক (কলেজ) পর্যায় পর্যন্ত শ্রেণি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

    তিনি বলেন, এই ধারাবাহিকতায়, আজ কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, মৌলভীবাজার’ এর পাঁচতলা বিশিষ্ট নতুন ভবনের নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ,শিক্ষকবৃন্দ, সাংবাদিকগণ, সম্মানিত অভিভাবকগণ ও স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আধুনিক সুযোগ -সুবিধাসম্পন্ন এই ভবনের কাজ আগামী ২০২৬ সালের মধ্যেই নির্মাণকাজ সম্পন্ন হবে এবং শিক্ষাপ্রতিষ্ঠানটির এই অবকাঠামোগত সম্প্রসারণ শিক্ষা কার্যক্রমের উন্নতির জন্য একধাপ এগিয়ে একটি মাইলফলক হয়ে থাকবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন