শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দমনপীড়ন এজিদ বাহিনীর সমতুল্য: তারেক রহমান

    পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দমনপীড়ন এজিদ বাহিনীর সমতুল্য: তারেক রহমান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পবিত্র আশুরা উপলক্ষে দেওয়া এক বাণীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ১০ মহররম ইসলামের ইতিহাসে ত্যাগ, সাহসিকতা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক। এদিন কারবালার প্রান্তরে হজরত ইমাম হোসেন (রা.)-এর শাহাদাত এক মহৎ আদর্শের প্রতিনিধিত্ব করে, যা যুগে যুগে মজলুমদের অনুপ্রেরণা যুগিয়েছে।

    শনিবার (৫ জুলাই) দেওয়া বাণীতে তিনি বলেন, ইমাম হোসেন (রা.)-এর আত্মত্যাগ ছিল অন্যায়, জুলুম ও স্বৈরাচারের বিরুদ্ধে একটি ন্যায়সঙ্গত সংগ্রাম। আজও সেই চেতনা আমাদের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে প্রেরণা দেয়।

    বিগত ১৬ বছরে বাংলাদেশে যে দমন-পীড়ন ও জবাবদিহিহীন শাসন চলছে তা তুলে ধরে তারেক রহমান বলেন, আওয়ামী লীগ সরকার দেশে গুম, বিচার বহির্ভূত হত্যা, ভোটাধিকার হরণ ও দুর্নীতির এক অন্ধকার যুগ কায়েম করেছে। এসব কর্মকাণ্ড ছিল অন্যায়ের পক্ষে দাঁড়ানো এজিদ বাহিনীর মতোই পৈশাচিক।

    তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দিয়ে কারারুদ্ধ রাখা ও সুচিকিৎসা থেকে বঞ্চিত করাও ছিল ক্ষমতার অপব্যবহারের চরম নিদর্শন। দেশছাড়া নেতাদের নিষ্ঠুর শাসন এবং দমন-পীড়নের নীতি জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল।

    তারেক রহমান আশুরার শিক্ষার আলোকে ন্যায়বিচার ও মানবিক সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে বলেন, ইমাম হোসেন (রা.)-এর আত্মত্যাগের আদর্শে অনুপ্রাণিত হয়ে আজও আমাদের অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যেতে হবে, যাতে ভবিষ্যতে আর কোনো স্বৈরাচার মাথাচাড়া দিতে না পারে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন