বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • নারীর একাধিক পুরুষ বন্ধু মানেই চরিত্রহীনতা নয়: ঋতুপর্ণা সেনগুপ্ত

    নারীর একাধিক পুরুষ বন্ধু মানেই চরিত্রহীনতা নয়: ঋতুপর্ণা সেনগুপ্ত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভারতের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত সম্প্রতি মন্তব্য করেছেন, সমাজ এখনো নারী-পুরুষের মধ্যে বন্ধুত্বকে সহজভাবে নিতে শেখেনি। বিশেষ করে, নারীদের একাধিক পুরুষ বন্ধু থাকলে তা সহজেই ‘চরিত্রহীনতা’ হিসেবে চিহ্নিত করা হয়, যা সমাজের পক্ষপাতদুষ্ট দৃষ্টিভঙ্গিরই প্রতিফলন।

    এই মন্তব্য দেন তার সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ম্যাডাম সেনগুপ্ত’ এর প্রচারণা চলাকালে। সায়ন্তন ঘোষালের পরিচালনায় সিনেমাটিতে ঋতুপর্ণার বিপরীতে অভিনয় করেছেন রাহুল বোস। এটি একটি থ্রিলারধর্মী ছবি, যেখানে অনুরেখা সেনগুপ্ত চরিত্রে অভিনয় করেছেন ঋতুপর্ণা।

    সাক্ষাৎকারে অভিনেত্রীকে প্রশ্ন করা হয় বিবাহিত নারী-পুরুষের বন্ধুত্ব কি সম্ভব? উত্তরে ঋতুপর্ণা বলেন, সমাজ এখনো নারী-পুরুষের বন্ধুত্ব স্বীকার করতে চায় না। আমাদের কাজের ধরন এমন, যেখানে পুরুষদের সঙ্গেই বেশি কাজ করতে হয়। টেকনিশিয়ান, চিত্রগ্রাহক, সম্পাদক, বেশিরভাগই পুরুষ। আমার অনেক ঘনিষ্ঠ বন্ধু আছে যারা পুরুষ, কিন্তু তার মানে এই নয় যে সম্পর্কের সবখানে শারীরিকতা থাকবে।

    সমাজের দৃষ্টিভঙ্গি নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি আরও বলেন, একজন নারীর একাধিক পুরুষ বন্ধু থাকলে অনায়াসে তাকে চরিত্রহীন বলা হয়। আর একজন পুরুষের একাধিক নারী বন্ধু থাকলে সেটা গৌরবান্বিত করা হয়। এই বৈষম্য এখনও রয়ে গেছে।

    তিনি বলেন, অনেক অভিনেত্রী যদি বহু সিনেমায় কাজ করেন, তখন ধরে নেওয়া হয় হয়তো তিনি কোনো পরিচালক বা প্রযোজকের সঙ্গে সম্পর্কে জড়িত। এটা দুঃখজনক।

    ঋতুপর্ণা সেনগুপ্তের নতুন সিনেমা ‘ম্যাডাম সেনগুপ্ত’ মুক্তি পেয়েছে ৪ জুলাই। এতে রাহুল বোসের সঙ্গে দীর্ঘদিন পর আবার পর্দা ভাগ করছেন তিনি। ছবির গল্পে বন্ধুত্ব, বিশ্বাস ও সামাজিক ট্যাবু নিয়ে নানা দিক উঠে এসেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ