বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • ছিনতাইকারীর ছুরিকাঘাতে সাংবাদিকসহ তিনজন আহত

    ছিনতাইকারীর ছুরিকাঘাতে সাংবাদিকসহ তিনজন আহত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের খাঁনপুর এলাকায় ছিনতাইকারীদের হামলায় সোনারগাঁও প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক নয়াদিগন্তের সোনারগাঁও প্রতিনিধি সাংবাদিক হাসান মাহমুদ রিপনসহ তিনজন আহত হয়েছেন।

    শুক্রবার (৪ জুলাই) ভোর ৫টার দিকে জেলা প্রশাসকের (ডিসি) বাসভবনের সামনে এ ঘটনা ঘটে। ছিনতাইকারীরা ধারালো অস্ত্র ও ইট দিয়ে সাংবাদিক রিপন, অটোরিকশাচালক এবং অপর এক যাত্রীকে আঘাত করে পালিয়ে যায়।

    জানা যায়, ওই ভোরে সাংবাদিক হাসান মাহমুদ রিপন নারায়ণগঞ্জের চাষাড়া থেকে সোনারগাঁওয়ের উদ্দেশে অটোরিকশায় রওনা দেন। খাঁনপুর সরকারি হাসপাতাল পার হয়ে জেলা প্রশাসকের বাংলো এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে আসা তিনজন ছিনতাইকারী অটোরিকশার গতিরোধ করে।

    পরে ছিনতাইকারীরা সাংবাদিক রিপনের বাম হাতে ছুরিকাঘাত করে তার মানিব্যাগ, নগদ টাকা, সাংবাদিক পরিচয়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নেয়। এ সময় তারা ইট দিয়ে চালককে আঘাত করে এবং অপর যাত্রীকেও মারধর করে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়।

    আহতদের তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সাংবাদিক রিপন জানান, তিনি নারায়ণগঞ্জ থেকে সহকর্মীদের সঙ্গে সিলেট যাচ্ছিলেন। প্রাথমিক চিকিৎসার পর বর্তমানে সিলেটে অবস্থান করছেন এবং সবার কাছে দোয়া চেয়েছেন।


    এন কে/বিএইচ/আমির
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন