বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • নরসিংদীতে ভয়াবহ আগুনে পুড়লো অর্ধশত দোকান

    নরসিংদীতে ভয়াবহ আগুনে পুড়লো অর্ধশত দোকান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নরসিংদীর মাধবদী বাজারের মুড়িপট্টি এলাকায় ভোররাতে একটি বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৪ জুলাই) ভোরবেলা আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট একযোগে কাজ করে প্রায় চার ঘণ্টা পর পরিস্থিতি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনে।

    স্থানীয়দের ভাষ্যমতে, আগুন খুব দ্রুত বাজারের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছড়িয়ে পড়ে। প্রথমে আগুন আংশিক নিয়ন্ত্রণে আসে সকাল ৭টার দিকে, আর সম্পূর্ণভাবে নেভানো সম্ভব হয় সকাল ১০টার দিকে।

    ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি অনুযায়ী, অগ্নিকাণ্ডে অন্তত ৫০টির বেশি দোকান পুড়ে গেছে, যার মধ্যে প্রায় ১০টি স্বর্ণের দোকান রয়েছে। প্রাথমিকভাবে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। অনেকের ধারণা, একটি স্বর্ণের দোকান থেকেই আগুনের সূচনা হতে পারে। তবে এখনও আগুনের সঠিক উৎস ও কারণ নিশ্চিত হওয়া যায়নি।

    নরসিংদী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শিমুল মোহাম্মদ রফি জানান, ভোর ৫টার দিকে আগুন লাগার খবর পেয়ে মাধবদী ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে নরসিংদী ও পলাশ ফায়ার সার্ভিসসহ মোট পাঁচটি ইউনিট একত্রে আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়। এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে কাজ চলছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন