বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • জয়া আহসানের ছবির ট্রেলার শেয়ার করলেন অমিতাভ বচ্চন

    জয়া আহসানের ছবির ট্রেলার শেয়ার করলেন অমিতাভ বচ্চন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জয়া আহসানের নতুন সিনেমা ‘ডিয়ার মা’ মুক্তির অপেক্ষায় রয়েছে। ছবির পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী, যেখানে জয়া মায়ের ভূমিকায় অভিনয় করেছেন। আগামী ১৮ জুলাই এই ছবি বড় পর্দায় আসতে যাচ্ছে।

    মুক্তির আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ছবিটির ট্রেলার প্রকাশিত হয়। ট্রেলারটি দর্শক এবং সমালোচকদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে। ছবিটি এখন বিশেষ আলোচনায় এসেছে কারণ বিখ্যাত বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন ট্রেলারটি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন এবং নির্মাতা ও পুরো টিমকে শুভকামনা জানিয়েছেন।

    শুক্রবার সকালে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ট্রেলারটি শেয়ার করে অমিতাভ বচ্চন লিখেছেন, “টনিদা (অনিরুদ্ধ রায় চৌধুরী), তোমাকে আমার সর্বোচ্চ শুভকামনা।” পোস্টটির নিচে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের নেটিজেনরা জয়া আহসানকে উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছেন।

    অনুভূতি জানতে চাওয়া হলে জয়া আহসান গণমাধ্যমকে বলেন, আমি মাত্রই দেখলাম, ঢাকায় ফিরছি আর সেই মুহূর্তে এটা দেখলাম। সুন্দর একটা সংবাদ দিয়ে শুক্রবারের দিনটা শুরু হলো। এখন ছবির দায়িত্ব আরও বেড়ে গেল। তিনি (অমিতাভ বচ্চন) যখন এটি শেয়ার করেছেন, সত্যিই এটা বিশাল পাওয়া।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ