বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • দীপিকা অনন্য ইতিহাস গড়লেন

    দীপিকা অনন্য ইতিহাস গড়লেন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জনপ্রিয় বলিউড তারকা দীপিকা পাড়ুকোন গড়লেন এক অনন্য ইতিহাস। ‘হলিউড ওয়াক অফ ফেম ক্লাস ২০২৬’-এ নাম লেখালেন তিনি, মোশন পিকচার বিভাগে মনোনীত হয়ে এ সম্মান অর্জন করা প্রথম ভারতীয় অভিনেত্রী তিনি।

    বুধবার (২ জুলাই) হলিউড চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে এই তালিকা প্রকাশ করা হয়। এ তালিকায় দীপিকার পাশাপাশি রয়েছেন হলিউড অভিনেত্রী এমিলি ব্লান্ট, ফরাসি অভিনেত্রী মারিওঁ কোটিয়ার, কানাডিয়ান তারকা র‌্যাচেল ম্যাকঅ্যাডামস, ইতালিয়ান অভিনেতা ফ্রাঙ্কো নিরো এবং খ্যাতনামা সেলিব্রিটি শেফ গর্ডন রামসে।

    হলিউড চেম্বার অব কমার্সের ‘ওয়াক অব ফেম সিলেকশন প্যানেল’ ২০ জুন শত শত মনোনীতদের মধ্য থেকে ৩৫ জনকে বাছাই করে। এরপর ২৫ জুন চেম্বারের পরিচালনা পরিষদ এই তালিকা অনুমোদন করে।

    দীর্ঘদিন ধরেই দীপিকা পাড়ুকোনকে বলিউডে একজন ট্রেন্ডসেটার হিসেবে বিবেচনা করা হয়ে আসছে। ২০১৮ সালে তিনি টাইম ম্যাগাজিনের ‘বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তি’র তালিকায় স্থান পান।

    ২০১৭ সালে ‘এক্সএক্সএক্স: রিটার্ন অব জ্যান্ডার কেজ’ সিনেমার মাধ্যমে দীপিকা বলিউডের গণ্ডি পেরিয়ে হলিউডে পা রাখেন। ভিন ডিজেল, নিনা ডবরেভ, ডনি ইয়েন, রুবি রোজ এবং স্যামুয়েল এল. জ্যাকসনের মতো তারকাদের সঙ্গে কাজ করে আন্তর্জাতিক মহলেও প্রশংসা কুড়ান তিনি।


    দৈএনকে/ জে. আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ