বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • জুড়ীর কৃতি সন্তান বিসিএস পুলিশ ক্যাডারে প্রথম

    জুড়ীর কৃতি সন্তান বিসিএস পুলিশ ক্যাডারে প্রথম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ৪৪তম বিসিএস পুলিশ ক্যাডারে প্রথম হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) লোকপ্রশাসন বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী শরীফ খান। সোমবার (৩০শে জুন) রাতে পিএসসির ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।

    শরীফ খানের বাড়ি জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের পাতিলাসাঙ্গন গ্রামে। সিরাজ উদ্দিন ও জ্যোৎস্না খানম দম্পতির মেধাবী সন্তান শরিফ। তিনি জুড়ী উপজেলার নয়াবাজার ফাজিল মাদ্রাসা থেকে ২০১৩ সালে দাখিল ও ২০১৫ সালে আলিম পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন।

    বিসিএস পুলিশ ক্যাডারে সুপারিশ প্রাপ্তির পর শরীফ খান তার ফেসবুকে নিজের প্রোফাইলে লেখেন, ‘মহান রবের প্রতি অকৃত্রিম চিত্তে শুকরিয়া আদায় করছি, যিনি এই সম্মান আমাকে দান করেছেন। আমার বাবা-মা, দাদা-দাদির দোয়া সবসময় আমার পাথেয় ছিল।’

    জানা যায়, বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০টি শূন্যপদের মধ্যে চূড়ান্তভাবে নির্বাচিত ১ হাজার ৬৯০ জনকে নিয়োগের জন্য কমিশন সাময়িকভাবে মনোনীত করেছে।

    এ বিষয়ে লোকপ্রশাসন বিভাগের প্রধান অধ্যাপক আশরাফ সিদ্দিকী বলেন, ‘আমাদের বিভাগের ছেলেমেয়েরা প্রশাসনে অনেক ভালো করছে। এটি আমাদের বিভাগ তথা বিশ্ববিদ্যালয়ের জন্য গৌরবের।’

    শরিফ খানের প্রশংসা করে তিনি আরও বলেন, ‘সে (শরিফ) আসলেই অনেক মেধাবী। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের চূড়ান্ত ধাপেও সে প্রথমদিকে রয়েছে। আমি তার মঙ্গল কামনা করি।’

    উল্লেখ্য, ৪৪ তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশ ক্যাডারে ৫০, পররাষ্ট্র ক্যাডারে ১০, আনসার ক্যাডারে ১৪, নিরীক্ষা ও হিসাবে ৩০, কর ক্যাডারে ১১, সমবায়ে ৮, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিক ৭, তথ্যে ১০, ডাকে ২৩, বাণিজ্যে ৬, পরিবার পরিকল্পনায় ২৭, খাদ্যে ৩, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ ও শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন নেওয়া হবে। ৪৪তম বিসিএসে মোট আবেদন করেছিলেন ৩ লাখ ৫০ হাজার ৭১৬ জন।


    দৈএনকে/ জে. আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন