বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার

    নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মানিকগঞ্জ-১ (ঘিওর-দৌলতপুর-শিবালয়) আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (২ জুলাই) দিবাগত রাতে রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

    বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) রেজাউল করিম মল্লিক। তিনি জানান, ৫ আগস্টের ঘটনার পাশাপাশি দুর্জয়ের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মানিকগঞ্জ ডিবির একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

    মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, সাবেক এমপি দুর্জয়ের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলাসহ একাধিক মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার (৩ জুলাই) তাকে আদালতে হাজির করা হবে।

    জানা গেছে, দুর্জয়ের বিরুদ্ধে দুর্নীতি, আর্থিক অনিয়মসহ নানা অভিযোগে একাধিক মামলা রয়েছে। এর আগে, চলতি বছরের ২১ জানুয়ারি ঢাকার লালমাটিয়ায় তার মালিকানাধীন ২ হাজার ৫২৩ বর্গফুট আয়তনের একটি ফ্ল্যাট, জমি ও তিনটি গাড়ি জব্দের নির্দেশ দেন ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ আদালত। একই আদেশে তার নামে থাকা ১২টি ব্যাংক হিসাবও জব্দ করতে বলা হয়।


    এন কে/বিএইচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন