বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • উত্তরা ইন্টারন্যাশনাল ক্যারিয়ার কাউন্সিলের প্রতারণা : তিন প্রতারক আটক

    উত্তরা ইন্টারন্যাশনাল ক্যারিয়ার কাউন্সিলের প্রতারণা  :  তিন প্রতারক আটক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিদেশে পাঠানোর প্রলোভনে কোটি টাকা আত্মসাতের অভিযোগে উত্তরা ইন্টারন্যাশনাল ক্যারিয়ার কাউন্সিলের মালিক আতিকুল হক ওরফে আতিফ (৪৫), তার সহযোগী লাকী আক্তার (৪০) এবং অফিস কর্মচারী নাছির সিকদার (২১)-কে আটক করেছে উত্তরা পশ্চিম থানা-পুলিশ।

    মঙ্গলবার (১ জুলাই) বিকেলে উত্তরা ৭ নম্বর সেক্টরের বিএনএস সেন্টার থেকে ভুক্তভোগীরা প্রথমে তাদের আটক করে। পরে পুলিশ এসে তিনজনকেই থানায় নিয়ে যায়।

    গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে বিদেশে পাঠানোর নামে মানুষদের কাছ থেকে ৫-৭ লাখ টাকা করে হাতিয়ে নিচ্ছিল। ভুক্তভোগীদের দাবি, এ পর্যন্ত প্রায় ৩০০ জনের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে এই চক্রটি। তারা মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে কাজের ব্যবস্থা করে দেওয়ার মিথ্যা আশ্বাস দিয়ে সহজ-সরল মানুষদের সঙ্গে প্রতারণা করেছে।

    ভুক্তভোগী মো. রাজা জানান, “আমাকে ফিজিতে পাঠানোর কথা বলে সাড়ে ছয় লাখ টাকা নিয়েছে। এখন না বিদেশে পাঠায়, না টাকাও ফেরত দেয়। প্রতারণার শিকার আমরা প্রায় ৩০ জন থানায় এসেছি, আমি নিজে বাদী হয়ে মামলা দিচ্ছি।”

    উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) এ বি সিদ্দিক জানান, “গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

    এ ঘটনায় উত্তরা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জনসাধারণকে এমন ভুয়া এজেন্সি থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে পুলিশ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন