বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • দোহারে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

    দোহারে বিএনপি নেতাকে গুলি করে হত্যা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকার দোহার উপজেলার নয়াবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হারুনুর রশিদ (হারুন মাস্টার) দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন।

    বুধবার (২ জুলাই) সকাল ৬টার দিকে উপজেলার বাহ্রা স্কুলের কাছে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত হারুন মাস্টার বাহ্রা গ্রামের বাসিন্দা ছিলেন এবং স্থানীয়ভাবে তিনি একজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।

    স্থানীয়রা জানান, সকাল ৬টার দিকে তারা কয়েক রাউন্ড গুলির শব্দ শুনতে পান। পরে ঘটনাস্থলে গিয়ে বাহ্রা স্কুলের সামনে হারুনুর রশিদের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখা যায়। দ্রুত তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    নিহতের ভাতিজা মো. শাহিন বলেন, “প্রতিদিনের মতো আজও ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়েছিলেন চাচা। তখন তিনজন যুবক তাকে গুলি করে পালিয়ে যায়। কারা বা কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, আমরা বুঝে উঠতে পারছি না।”

    দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. নুসরাত তারিন জানান, মরদেহের মাথা, ঘাড় ও শরীরে ছয়টি গুলির চিহ্ন পাওয়া গেছে।

    এদিকে, দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আলী বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে পূর্বশত্রুতার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।”


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন