বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • শুটিংয়ে ফেরা নিয়ে শাবনূরের ভাবনা: কবে ফিরছেন তিনি?

    শুটিংয়ে ফেরা নিয়ে শাবনূরের ভাবনা: কবে ফিরছেন তিনি?
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকাই সিনেমার নন্দিত নায়িকা শাবনূর। গত বছরের এপ্রিলে বেশ ঘটা করে ‘রঙ্গনা’ সিনেমা দিয়ে শুটিংয়ে ফিরেছিলেন। মে মাসে সিনেমার শুটিং শেষ করে সিডনিতে ফিরে গিয়েছিলেন। এরপর কেটে গেছে এক বছরেরও বেশি সময়। সিনেমাটির কাজ আর শুরু হয়নি।

    কথা ছিল গত বছরের ৮ আগস্ট থেকে পুনরায় শুটিং হবে। কিন্তু দেশের চলমান পরিস্থিতির কারণে ওই সময় দেশেই ফিরতে পারেননি অভিনেত্রী। তাই শুটিংও হয়নি।

    এই কয়েক মাসে সঙ্গত কারণে বেশ কয়েকবার নানা রকম গুঞ্জন-গুজব ছড়িয়েছে। যার বেশিরভাগই নেতিবাচক। বলা হয়েছে, পারিশ্রমিক নিয়ে সমস্যা হওয়ায় ‘রঙ্গনা’ সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন শাবনূর। কেউ ছড়িয়েছে নির্মাতা আরাফাত হোসেনের সঙ্গে মতবিরোধ হয়েছে কিছু শর্ত নিয়ে। তাই ‘রঙ্গনা’ ছেড়ে দিয়েছেন শাবনূর। এসব গুজবের জবাব শাবনূর নিজেই দিয়েছিলেন চলতি বছরের জানুয়ারিতে।

    ফেসবুকে অভিনেত্রী লিখেছিলেন, ‘আমার সিনেমা সম্পর্কিত কোনো খবর আমার মুখ থেকে না শোনা পর্যন্ত গুজবে কান দেবেন না এবং অনুগ্রহ করে কারও কথায় বিভ্রান্ত হবেন না।’

    এরপরও কয়েক দফা সিনেমার শুটিং শুরু হবে জানিয়েও আর ক্যামেরা চালু হয়নি ‘রঙ্গনা’ ছবিটির। এখন আবার শোনা যাচ্ছে নতুন করে শুটিংয়ের প্রস্তুতি চলছে। পরিচালক আরাফাত বলেন, ‘অনেকে বলার চেষ্টা করছেন, ‘রঙ্গনা’র শুটিং আর হচ্ছে না। এটি অবাস্তব কথা। নতুন পরিকল্পনা অনুযায়ী আমাদের শুটিং হবে। শিগগিরই শাবনূর আপা দেশে আসবেন।’

    তবে সেই শিগগিরই যে কবে তা নির্দিষ্ট করে বলতে পারেননি তরুণ এই নির্মাতা। তিনি জানান, গরম কমলে সব প্রস্তুতি নেয়া হবে। শাবনূরের ছেলের স্কুল বন্ধ হলে তিনি দেশে ফিরবেন। তখনই শুরু হবে বন্ধ হয়ে থাকা ‘রঙ্গনা’ ছবির শুটিং। ঘনিষ্ট কিছু সূত্র বলছেঠ, শাবনূরও নাকি নতুন করে শুটিং শুরুর ইঙ্গিত দিয়েছেন।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ