শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট মতভেদ যেন শত্রুতায় রূপ না নেয়, জাতীয় ঐক্যে জোর প্রধানমন্ত্রীর স্বাধীনতা পুরস্কার দিতে ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী উন্নয়ন অংশীদারদের কাছে ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন তারেক রহমান জিরো এমিশন ইস্যুতে বক্তব্য দিলেন প্রধানমন্ত্রী লো-ফিডে উৎপাদন অব্যাহত ইস্টার্ন রিফাইনারিতে বিশ্ব ক্রিকেটে ভারতের নিয়ন্ত্রণে কড়া সমালোচনা উইজডেনের অনলাইন ক্লাস না চাইলেও বাস্তবতায় বাধ্য: শিক্ষামন্ত্রী ক্ষেপণাস্ত্র হামলায় নিহত গিরিশ চন্দ্রের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর হাসনাতের সঙ্গে কী হয়েছিল বিস্তারিত জানালেন মনজুর আলম
  • সেলিম মিয়া সভাপতি, এনামুল হক সম্পাদক

    মোরেলগঞ্জে খাউলিয়া ইউনিয়ন বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত

    মোরেলগঞ্জে খাউলিয়া ইউনিয়ন বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাগেরহাটের মোরেলগঞ্জে খাউলিয়া ইউনিয়ন বিএনপির কাউন্সিল ও দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদে মো. সেলিম মিয়া, সাধারণ সম্পাদক মো. এনামুল হক  ও সাংগঠনিক সম্পাদক পদে মাষ্টার মো. আব্দুল আলীম বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন।   

    রবিবার বেলা ১১টায় এসপি রাশিদিয়া মাধ্যমিক বিদ্যালয় কক্ষে ইউনিয়ন বিএনপির আয়োজনে দ্বি-বার্ষিক এ সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি মো. শহিদুল হক বাবুলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক, বাগেরহাট-৪ আসনে মনিটরিং টিমের সদস্য মো. খাদেম নিয়ামুল নাসির আলাপ। বিশেষ অতিথির বক্তৃতা করেন কাউন্সিল পরিচালনা মনিটরিং কমিটির সদস্য জেলা বিএনপি নেতা সরদার ওহিদুল ইসলাম পল্টু।

    অন্যান্যের মধ্যে এ সময় বক্তৃতা করেন কেন্দ্রীয় তাঁতীদলের সিনিয়র যুগ্ম-আহŸায়ক বাগেরহাট-৪, আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী ড. কাজী মনিরুজ্জামান মনির, বাগেরহাট-৪, আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী বাগেরহাট জেলা বিএনপি সদস্য মো. মনিরুল হক ফরাজী।

    নির্বাচিত সভাপতি মো. সেলিম মিয়া বিজয়ের পরে নেতাকর্মীদের উদ্দ্যেশে বলেন, বিজয়ের কোন আনন্দ মিছিল নয়, যারা পরাজিত হয়েছেন তারাও দলের কর্মী। সকলকে নিয়েই দলের জন্য আগামি দিনে কাজ করতে চাই।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন