শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • চরমোনাই পীরের মহাসমাবেশে জামায়াতে ইসলামী-এন‌সি‌পি-হিন্দু মহাজোটের নেতারা

    চরমোনাই পীরের মহাসমাবেশে জামায়াতে ইসলামী-এন‌সি‌পি-হিন্দু মহাজোটের নেতারা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সংস্কার, ন্যায়বিচার, সংখ্যানুপাতিক নির্বাচনী পদ্ধতি এবং সমতাভিত্তিক নির্বাচন পরিবেশ নিশ্চিতের দাবিতে রাজধানীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চরমোনাই পীরের নেতৃত্বাধীন এ কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে জামায়াতে ইসলামী, এনসিপি, গণ অধিকার পরিষদ, এবি পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন।

    রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলমান এ মহাসমা‌বেশ হিন্দু্, বৌদ্ধ, খ্রিষ্টান সম্প্রদা‌য়ে‌র সংগঠ‌নের নেতারাও র‌য়ে‌ছেন। সংখ্যানুপা‌তিক নির্বাচানর বি‌রোধী হওয়ায় বিএন‌পি‌কে আমন্ত্রণ জানায়‌নি ইসলামী আ‌ন্দোলন। দুপুর দুইটায় শুরু হয় লা‌খো মানু‌ষের এ সমা‌বেশ।

    জামায়াত নেতা‌দের ম‌ধ্যে র‌য়ে‌ছেন দল‌টির না‌য়ে‌বে আ‌মির মুজিবুর রহমান, সে‌ক্রেটা‌রি জেনা‌রেল মিয়া গোলাম পরোয়ার, সহকারী সেক্রেটার রফিকুল ইসলাম খান। যোগ দি‌য়ে‌ছেন এ‌বি পা‌র্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, গণ অ‌ধিকার সভাপ‌তি নূরুল হক নূর, এন‌সি‌পির সদস্য স‌চিব আখতার হোসেন, মূখ্য সংগঠক সার‌জিস আলম, নেজা‌মে ইসলাম পা‌র্টির মহাসচিব মাওলানা মূসা বিন ইজহার, খেলাফত মজলিসের মহাস‌চিব আহমাদ আবদুল কাদের মহাসচিব, ইসলামী ঐক্যজোট মহাস‌চিব মাওলানা সাখাওয়াত হোসেন রাজি, বাংলা‌দেশ খেলাফত মহাস‌চিব জালাল উদ্দীন, খেলাফত আ‌ন্দোলন মহসচিব ইউসুফ সাদিক হক্কানি প্রমুখ।

    মহাসমা‌বে‌শে যোগ দেন জাতীয় হিন্দু মহা‌জো‌টের মহাসবি গোবিন্দ চন্দ্র প্রামাণিক, বোধিজ্ঞান ভাবনাকেন্ত্রের সভাপ‌তি দয়াল কুমার বড়ুয়া, বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপ‌তি নির্মল রোজারিও।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন