বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • বিদায় 'কাঁটা লাগা'র আবেদনময়ী মুখ শেফালি জরিওয়ালা

    বিদায় 'কাঁটা লাগা'র আবেদনময়ী মুখ শেফালি জরিওয়ালা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ২০০২ সালে ঝড় তোলা হিন্দি পপ মিউজিক ভিডিও ‘কাঁটা লাগা’ গানের সেই আবেদনময়ী মডেলকে? এই অভিনেত্রী ও মডেলের নাম শেফালি জরিওয়ালা। গতকাল (২৭ জুন) শুক্রবার দিবাগত রাতে তার আকস্মিক মৃত্যু হয়েছে। তার বয়স হয়েছিল ৪২ বছর।

    রাতেই তড়িঘড়ি করে শেফালিকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা জানিয়েছেন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বেশ আগেই তার মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোরে শেফালির মরদেহ মুম্বাইয়ের একটি হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

    ২০০২ সালে বিয়ে করেন শেফালি। তাদের দাম্পত্য জীবন সুখের ছিল না। ২০০৯ সালে স্বামীর বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলে বিচ্ছেদের পথে বেছে নেন তিনি। ঘটনার কয়েক বছর পর প্রেমিক পরাগ ত্যাগীর সঙ্গে জুটি বেঁধে ‘নাচ বালিয়ে’-এর পঞ্চম সিজনে অংশ নিয়েছিলেন তিনি। ২০১৫ সালে বিয়ে করেন তারা। ‘বিগ বস্ ১৩’-এ প্রতিযোগী ছিলেন শেফালি। স্বামী পরাগকে নিয়ে সুখেই কাটছিল তার। এর মধ্যে পাওয়া যায় তার মৃত্যুর খবর।

    বিপুল পরিচিতির মধ্যদিয়ে ২০০৪ সালে বলিউডে অভিষেক হয় শেফালির। অভিনয় করেন ‘মুঝসে শাদি করোগে’ ছবিতে। তবে সেটিও অতিথি চরিত্রে। তাকে দেখা গেছে ৩৫টির বেশি হিন্দি মিউজিক ভিডিওতে।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ