বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • বিচ্ছেদের ইঙ্গিতে কনার পোস্ট, পাল্টা তির্যক ন্যান্সির ‘শিয়াল রাণী’ মন্তব্য

    বিচ্ছেদের ইঙ্গিতে কনার পোস্ট, পাল্টা তির্যক ন্যান্সির ‘শিয়াল রাণী’ মন্তব্য
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ছয় বছরের সংসার জীবনের ইতি টেনেছেন কণ্ঠশিল্পী কনা। বিচ্ছেদের সিদ্ধান্তটি তার ও সাবেক স্বামী গহিনের জন্য খুবই কঠিন ছিল বলে এক ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছেন তিনি।

    কনা লিখেছেন, ‘‘জন্ম, মৃত্যু, বিয়ে - সবই আল্লাহর ইচ্ছা। ঠিক তেমনি যেকোনো বিচ্ছেদ ও হয় তারই ইশারায়।…দীর্ঘ ছয় বছরের বিবাহিত জীবনের পর আমি এবং গোলাম মোহাম্মাদ ইফতেখার গহিন গত ১৬ জুন, ২০২৫ তারিখে আমাদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন করেছি।’’

    এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দিয়েছেন আরেক সংগীত শিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। ন্যান্সি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘‘জন্ম মৃত্যু বিয়ে বিচ্ছেদ; এর সবই আল্লাহর ইচ্ছায় হয়-বাণীতে শেয়াল রাণী’’।

    বুধবার রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে বিচ্ছেদের পোস্ট দেন কনা। তার পোস্ট দেয়ার ঠিক এক ঘণ্টা পর রাত ১২টার দিকে কটাক্ষ ওই পোস্ট দেন ন্যান্সি।

    সংগীত অঙ্গনের মানুষ জানেন কনা-ন্যান্সির সম্পর্ক ‘সাপে-নেউলে’ অবস্থা। ক্যারিয়ারের শুরুতে দুইজনই তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন। তবে ন্যান্সি পরবর্তীতে অনেকাংশেই কনার থেকে পিছিয়ে পড়েন। ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত গানে নিয়মিত থেকেছেন কনা।

    যদিও ন্যান্সি তার পোস্টে কারো নাম উল্লেখ করেননি। তার পোস্টটি কনার পোস্টের একটি বাক্য ব্যবহার করায় নেটিজেনরা ধরেই নিয়েছেন ন্যান্সি কনাকেই ‘শেয়াল রাণী’ বলে কটাক্ষ করেছেন।

    প্রসঙ্গত, গত বছরের ১৪ জুলাই ন্যান্সি একটি শেয়ালের ছবি দিয়ে কনাকে ইঙ্গিত করে একটি পোস্ট দিয়েছিলেন। সে সময় কনার গাওয়া ‘তুফান’ সিনেমার ‘দুষ্টু কোকিল’ গানটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ