বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • পাটুরিয়া-দৌলতদিয়া রুটে লঞ্চ চলাচল বন্ধ, ফেরি চালু রয়েছে

    পাটুরিয়া-দৌলতদিয়া রুটে লঞ্চ চলাচল বন্ধ, ফেরি চালু রয়েছে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পদ্মা ও যমুনা নদীতে প্রবল ঢেউ ও তীব্র স্রোতের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে অনির্দিষ্টকালের জন্য লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডাব্লিউটিএ)।

    বুধবার (২৫ জুন) বিকেল সাড়ে ৪টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়। দুর্ঘটনা এড়াতে সতর্কতামূলকভাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

    দৌলতদিয়া ঘাটে দায়িত্বে থাকা বিআইডাব্লিউটিএ’র ট্রাফিক সুপারভাইজার মো. শিমুল ইসলাম জানান, “পাটুরিয়া এলাকায় যমুনা নদীতে প্রবল ঢেউ বা ‘রোলিং’ সৃষ্টি হয়েছে। এতে করে লঞ্চ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। ফলে আজ বিকেল সাড়ে ৪টা থেকে এই রুটে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে।”

    তবে লঞ্চ বন্ধ থাকলেও ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন বিআইডাব্লিটিসি’র দৌলতদিয়া ঘাট ম্যানেজার মো. সালাউদ্দিন। তিনি বলেন, “যাত্রীদের পারাপারে সমস্যা হচ্ছে না। তারা স্বাভাবিকভাবে ফেরিতে নদী পার হচ্ছেন। ঢেউ কমে গেলে পুনরায় লঞ্চ চলাচল শুরু হবে।”

    এ পরিস্থিতিতে নৌরুট ব্যবহারকারী যাত্রীদের ফেরির দিকেই নির্ভর করতে হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতির উপর নজর রাখছে বলে জানা গেছে।


    এন কে/বিএইচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন