বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • বিনামূল্যে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫ দেখার উপায় এখানে

    বিনামূল্যে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫ দেখার উপায় এখানে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বহুল আলোচিত সিরিজ ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫ নিয়ে দর্শক আগ্রহ বেশ তুঙ্গে। প্রায় আড়াই বছর পর সিরিজটির নতুন সিজন সম্প্রচার শুরু হয়েছে ওটিটি প্লাটফর্মে। কিন্তু নতুন সিজন এখনো ইউটিউবে না আসায় এ নিয়ে হতাশা প্রকাশ করেছিলেন অনেক দর্শক। এবার দর্শকদের সেই অপেক্ষার অবসান ঘটাতে সুখবর দিলেন নির্তামা কাজল আরেফিন অমি।

    এ নির্মাতা জানিয়েছেন, শিগগিরই ইউটিউবে দেখা যাবে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫ সিরিজ। ইউটিউবে কোনো টাকা খরচ করা ছাড়াই বিনামূল্যে নতুন সিজনটি উপভোগ করতে পারবেন দর্শকরা। আবার চ্যানেল আইয়ের পর্দাতেও প্রতি সপ্তাহের বৃহস্পতিবার ও শুক্রবার রাত ৯টায় দেখা যাবে ধারাবাহিকটি।

    মঙ্গলবার (২৪ জুন) সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড পেজে নির্মাতা অমি লেখেন, ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫ বুম ফিল্মসের ইউটিউব চ্যানেলে আসছে।’ আর ফেসবুকে এমন ঘোষণা দেয়ার পরই আলোচনা ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন দর্শকরা। মন্তব্যের ঘরে অনেকেই শুভকামনা জানানোর পাশাপাশি ধন্যবাদও জানিয়েছেন তরুণ এ নির্মাতাকে।

    এদিকে এর আগেও নির্মাতা অমি জানিয়েছিলেন, প্রতি সপ্তাহের বৃহস্পতিবার ও শুক্রবার রাত ৯টায় বুম ফিল্মসের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর নতুন পর্ব প্রচারিত হবে। একইদিন রাত সাড়ে ৯টায় বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলেও দেখা যাবে সিরিজটি।

    প্রসঙ্গত, ‘ব্যাচেলর পয়েন্ট’ সিরিজটির যাত্রা শুরু হয় ২০১৭ সালে। সিরিজটিতে অভিনয় করেছেন অভিনেতা মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, সুমন পাটোয়ারি, শরাফ আহমেদ জীবন, আবদুল্লাহ রানা, শিমুল, পাভল, চাষী আলম, সাবিলা নূর, সানজানা সরকার, ফারিয়া শাহরিন, মনিরা মিঠু, পারসা ইভানা প্রমুখ।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ