বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • শ্রীপুর পৌরসভায় ১০৮ কোটি টাকার বাজেট, পরিবেশ ব্যবস্থাপনায় মূল জোর

    শ্রীপুর পৌরসভায় ১০৮ কোটি টাকার বাজেট, পরিবেশ ব্যবস্থাপনায় মূল জোর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গাজীপুরের শ্রীপুর পৌরসভার ২০২৪-২৫ অর্থ বছরের জন্য ১০৮ কোটি ৩৫ লাখ ৭৩ হাজার ৩৪৮ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। নতুন কোনো কর আরোপ না করে নাগরিক সেবার মান উন্নয়নে এ বাজেট উপস্থাপন করা হয়।

    বুধবার (২৫ জুন) দুপুর ১২টায় পৌরসভা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বাজেট ঘোষণা করেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ব্যারিস্টার সজিব আহমেদ।

    প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা আব্দুল কুদ্দুস হাওলাদার। বাজেটে মোট আয় ধরা হয়েছে ১০৪ কোটি ২১ লাখ ৭৮ হাজার ৪০৮ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ১০৪ কোটি ৯ লাখ ৬৫ হাজার টাকা। বাজেটে উদ্ধৃত্ত দেখানো হয়েছে ৪ কোটি ২৬ লাখ ৮ হাজার ৩৪৮ টাকা। প্রকল্প খাতে সর্বাধিক আয় ও ব্যয় প্রাক্কলন করা হয়েছে।

    বাজেট ঘোষণায় ব্যারিস্টার সজিব আহমেদ বলেন, "নতুন করে কর না বাড়িয়ে নাগরিক সেবা নিশ্চিত করার লক্ষ্যে এ বাজেট প্রণয়ন করা হয়েছে। বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে পৌর এলাকার ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও বর্জ্য ব্যবস্থাপনাকে। পাশাপাশি রাস্তাঘাট, সড়কবাতি ও অন্যান্য নাগরিক সুবিধা বৃদ্ধিতে বাজেটের অর্থ ব্যয় করা হবে।"

    তিনি আরও বলেন, “পৌরবাসীর সহযোগিতা পেলে প্রস্তাবিত বাজেট বাস্তবায়নের মাধ্যমে নাগরিকরা এর সুফল ভোগ করতে পারবেন।”

    বাজেট ঘোষণায় সভাপতিত্ব করেন পৌর প্রশাসক ব্যারিস্টার সজিব আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী শাহেদ আক্তার, হিসাবরক্ষণ কর্মকর্তা আব্দুল কুদ্দুস হাওলাদার, নগর পরিকল্পনাবিদ সাইফুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুল আলম, সহকারী প্রকৌশলী তানভীর আহমেদ, হারুন-অর-রশিদ, আবু হেনা মোস্তফা কামাল, বৈশাখী টিভির প্রতিনিধি ফজলে মমিন আকন্দ এবং শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি রায়হানুল ইসলাম আকন্দ, সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক, সাংবাদিক এস এম জহিরুল ইসলামসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন