বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • যে ১২টি পুরস্কারজয়ী ছবিকে না বলে দিয়েছিল আমির খান

    যে ১২টি পুরস্কারজয়ী ছবিকে না বলে দিয়েছিল আমির খান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আমির খান যে সিনেমায় অভিনয় করতে চাননি সেটি দিয়েই তিনি জিতেছিলেন সেরা অভিনেতার পুরস্কার। সিনেমাটি ঘুরিয়ে দিয়েছিল তার ক্যারিয়ারের মোড়টাও।

    ‘মিস্টার পারফেকশনিস্ট’ অভিনীত এ সিনেমাটি মুক্তি পায় ১৯৯৬ সালে। সিনেমার নাম ‘রাজা হিন্দুস্তানি’। এ সিনেমাটি বক্স অফিসে এটতাই ঝড় তুলেছিল যে সে সময়ে আয়ের সব রেকর্ড ভেঙে দেয়।

    ‘রাজা হিন্দুস্তানি’ সিনেমাটিতে আমির খানের বিপরীতে কারিশমা কাপুরকে অভিনয় দেখা গেছে। দুজনই পুরস্কার পেয়েছিলেন এতে অভিনয়ের জন্য।

    ‘রাজা হিন্দুস্তানি’ ছবির জন্য ফিল্মফেয়ারে আমির খান শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার লাভ করেন। ‘রাজা হিন্দুস্তানি’ হয় সেরা চলচ্চিত্র। কারিশমা কাপুর পান সেরা অভিনেত্রীর পুরস্কার। নানা ক্যাটাগরিতে মোট ১২টি পুরস্কার লাভ করে সিনেমাটি।

    ‘রাজা হিন্দুস্তানি’ সিনেমাটিতে অভিনয়ের প্রস্তাব শুরুতে আমির প্রত্যাখ্যান করেছিলেন। পরে সিনেমার নির্মাতা আমির খানকে অনেক বুঝিয়ে রাজি করান।

    কারিশমার আগে এ সিনেমার প্রস্তাব দেওয়া হয়েছিল ঐশ্বরিয়া রাইকে। তিনিও এতে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দেন। বিশ্ববিখ্যাত ‘ভোগ’ সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে ঐশ্বরিয়া রায় বলেছিলেন, ‘মিস ইন্ডিয়া’য় অংশ না নিলে ‘রাজা হিন্দুস্তানি’ আমার প্রথম সিনেমা হতো।’


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ