শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি : আমীর খসরু

    আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি : আমীর খসরু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রতিটি নির্বাচনেই নির্ধারিত সময় অনুযায়ী মনোনয়নপত্র জমা, বাছাই ও ভোটগ্রহণের তারিখ ঘোষণা করা হয়ে থাকে। তবে এসব তারিখ সাধারণত নির্বাচনের ঘনিষ্ঠ সময়েই প্রকাশ করা হয়, অনেক আগে নয়।

    তিনি বলেন, "সেই ধারাবাহিকতায় এবারও আমাদের কিছুটা অপেক্ষা করতে হবে। তবে নিশ্চিতভাবে বলা যায়, ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার প্রস্তুতি চলছে এবং আমরা সবাই সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছি।"

    সোমবার (২৩ জুন) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

    আমীর খসরু বলেন, প্রধান উপদেষ্টা ও আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মধ্যে লন্ডন বৈঠকে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের নিয়ে যে আলোচনা হয়েছে তা জনগণ অত্যন্ত ইতিবাচকভাবে নিয়েছেন।

    বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, জনগণের মধ্যে যে আশঙ্কা ছিল সেটা কেটে গেছে। সমস্ত জাতি এখন নির্বাচনী টানেলে প্রবেশ করেছে। আমরা সবাই নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। গণতন্ত্র পুনরুদ্ধার ও তাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, জনগণের রাজনৈতিক, সাংবিধানিক, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত করার জন্য, একটি নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়ে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাচ্ছি।

    গণফোরামের সভাপতি পরিষদের সদস্য অ্যাডভোকেট এস এম আলতাফ হোসেন বলেন, ১৫ বছরের বেশি স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম করেছি একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য। সেই আন্দোলনের ধারাবাহিকতায় ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের উৎখাত হয়েছে। এখন একটি নতুন মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার বিরল সুযোগ এসেছে।

    লিয়াজোঁ কমিটির বৈঠকে আরও উপস্থিত ছিলেন গণফোরামের সভাপতি পরিষদের সদস্য অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, গণফোরামের নেতা জগলুল হায়দার আফ্রিক, সুরাইয়া বেগম, মুসতাক আহমেদ ও সেলিম আকবার।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন