বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • আশরাফ প্রধানের আমন্ত্রণে সোনারগাঁয়ে ঈদ পুনর্মিলনী

    আশরাফ প্রধানের আমন্ত্রণে সোনারগাঁয়ে ঈদ পুনর্মিলনী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, “ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে দেশের মানুষ দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছে। বহু ত্যাগ-তিতিক্ষার বিনিময়ে ৫ আগস্ট এসেছে। শেখ হাসিনা গণতন্ত্র ও আইনের শাসন ধ্বংস করে দিয়েছেন। এখন দেশবাসী অবাধ নির্বাচনের জন্য প্রস্তুত এবং জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে আগ্রহী। আমাদের ত্যাগী নেতাকর্মীদের কাছে গিয়ে আস্থা অর্জন করতে হবে।”

    রোববার (২২ জুন) দুপুরে সোনারগাঁ উপজেলার মেঘনা শিল্পাঞ্চলের কাদিরগঞ্জ এলাকায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    তিনি আরও বলেন, “সোনারগাঁয়ে নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমে কিছু অনিয়ম হচ্ছে বলে শুনছি। অনেক আন্দোলন-সংগ্রামে অংশ নেওয়া নেতাকর্মীরা সদস্য ফরম পাচ্ছেন না—এটি অনুচিত। ইনশাআল্লাহ, আমি বিষয়টি দেখব। দলের যিনি প্রার্থী হবেন, তার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ছোট মন নিয়ে বড় দায়িত্ব পালন সম্ভব নয়। এমপি হতে হলে উদার মনের মানুষ হতে হবে।”

    দলের ভেতর বিভাজনের অভিযোগ: অনুষ্ঠানে আলোচনায় উঠে আসে, সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজারুল ইসলাম মান্নানের বাড়ির পাশে আয়োজিত এ অনুষ্ঠানে থানা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ কোনো নেতাকর্মীকে আমন্ত্রণ জানানো হয়নি।

    স্থানীয় সূত্রে জানা গেছে, ৫ আগস্ট ২০২৪-এর পর থেকে আজারুল ইসলাম মান্নান একক আধিপত্য প্রতিষ্ঠা এবং প্রভাব বিস্তার করছেন। তার বিরুদ্ধে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখল, বলপ্রয়োগ, দলীয় নেতাকর্মীদের ওপর নির্যাতনের অভিযোগ উঠেছে। এমনকি নিজেকে এমপি প্রার্থী ঘোষণা করে দলের ত্যাগী কর্মীদের অবজ্ঞা এবং দলীয় কার্যক্রম থেকে তাদের দূরে রাখার অভিযোগও রয়েছে।

    অনুষ্ঠানটির আয়োজন করেন সোনারগাঁ থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আশরাফুল আলম আশরাফ প্রধান। তিনি পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী।

    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:-

    • সোনারগাঁ উপজেলা যুবদলের আহ্বায়ক সহিদুর রহমান স্বপন

    • জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুকুল

    • সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম

    • নারায়ণগঞ্জ মহানগর জাসাস সভাপতি মো. স্বপন চৌধুরী

    • সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসির উদ্দিন

    • কৃষক দলের সাবেক সদস্য সচিব বাবুল হোসেন বিজয়

    • তাঁতী দলের সভাপতি আমির হোসেন

    • যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ পাপ্পু প্রমুখ।


    এন কে/বিএইচ/আমির
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন