বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • রামপুরা সাব স্টেশন চালু, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হওয়ার আশ্বাস

    রামপুরা সাব স্টেশন চালু, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হওয়ার আশ্বাস
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রামপুরা গ্রিড সাব স্টেশনের যান্ত্রিক ত্রুটির কারণে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিপর্যয় দেখা দেয়। হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ, বিশেষ করে তীব্র গরমে রাত কাটানো হয়ে ওঠে কষ্টকর।

    রোববার (২২ জুন) রাত সাড়ে ৯টার দিকে রামপুরা ২৩০/১৩২ কেভি গ্রিড সাব স্টেশনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। তবে মাত্র দুই ঘণ্টার মধ্যেই বিশেষ ব্যবস্থায় সাব স্টেশনটি আংশিকভাবে চালু করা হয়।

    রাত ১২টার দিকে সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার মো. ইমরান হোসাইন জনি জাগো নিউজকে জানান, “আমাদের গ্রিডে সামান্য যান্ত্রিক সমস্যা হয়েছিল। এখানে মোট তিনটি ট্রান্সমিটার রয়েছে। এর মধ্যে দুটি চালু করে আমরা গ্রিড সচল করেছি এবং পূর্ণ লোড সরবরাহ নিশ্চিত করেছি। এখন বিদ্যুৎ সরবরাহের বাকি দায়িত্ব ডিপিডিসি ও ডেসকোর।”

    তিনি আরও বলেন, “আশা করছি, খুব শিগগিরই ঢাকাজুড়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে।”


    এন কে/বিএইচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ