বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • ব্যাংক হিসাব জব্দ: মৌসুমী, ফারিয়া, সাবিলা নূরসহ ২৫ তারকা নজরদারিতে

    ব্যাংক হিসাব জব্দ: মৌসুমী, ফারিয়া, সাবিলা নূরসহ ২৫ তারকা নজরদারিতে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কর ফাঁকির অভিযোগে দেশের বিনোদন অঙ্গনের ২৫ জন তারকার ব্যাংক হিসাব সাময়িকভাবে স্থগিত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তালিকায় রয়েছেন চিত্রনায়িকা মৌসুমী, চিত্রনায়ক বাপ্পারাজ, অভিনেত্রী নুসরাত ফারিয়া, সাবিলা নূর ও অভিনেতা আহমেদ শরীফসহ অনেকে।

    এনবিআরের কর অঞ্চল-১২-এর সহকারী কর কমিশনার কাজী রেহমান সাজিদের স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

    গত ১৫ জুন তাদের ব্যাংক হিসাব ফ্রিজ করার জন্য সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে চিঠি পাঠানো হয়েছে বলে জানা গেছে। চিঠিতে এ ২৫ জনের ব্যাংক হিসাব, বকেয়া কর, টিআইএন, পাসপোর্ট নম্বর উল্লেখ করা হয়েছে।

    যাদের হিসাব ফ্রিজ করা হয়েছে তারা হলেন– হাজী কামাল উদ্দিন, গোলাম মাওলা, ওসমান গণি, আশরাফ হোসেন, মো. জহিরুল হক, জাহিদুর রহমান সিদ্দিক, জোৎস্না বেগম, ইউসুফ আলী, সাব্বির হোসেন বাপ্পি, জামাল উদ্দিন চৌধুরী, আল আমিন চৌধুরী, ইরফান সেলিম, কাজী রুবায়েত হাসান, নুসরাত ফারিয়া, নাসিমা খান, নুসরাত ইয়াসমিন তিশা, সাবিলা নূর, রেজাউল করিম (বাপ্পারাজ), এ. কে. এম মোশারফ হোসেন, শবনম পারভীন, পারভীন জামান মৌসুমী, আহমেদ শরীফ, নৃত্তাঞ্চল, এ. কে. এম. হুমায়ন কবির ও মো. মিকাইল হোসেন।

    এনবিআরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা এ বিষয়ে বলেন, সময়মতো কর পরিশোধ না করায় বেশ কয়েকজন তারকার ব্যাংক হিসাব ফ্রিজ করা হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজন কর পরিশোধ করেছেন। কয়েকজন সময় নিয়েছেন। কর পরিশোধ হলে আইন অনুযায়ী ব্যাংক হিসাব খুলে দেওয়া হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ