বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • দশ বছর পর দেব-শুভশ্রী একসঙ্গে, ভক্তদের জন্য বড় চমক

    দশ বছর পর দেব-শুভশ্রী একসঙ্গে, ভক্তদের জন্য বড় চমক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    টালিউডের অন্যতম দর্শকপ্রিয় জুটি দেব-শুভশ্রী। তাদেরকে ফের পর্দায় দেখার জন্য অধীর অপেক্ষায় দর্শক; যার অবসান ঘটতে চলেছে অবশেষে। সামনেই মুক্তি পাচ্ছে টালিউড সিনেমা 'ধূমকেতু', সেখানেই দেখা যাবে এই জুটিকে।

    কৌশিক গাঙ্গুলী পরিচালিত এই সিনেমাটির নির্মাণ শুরু হয়েছিল ঠিক এক দশক আগে! ২০১৫-র অক্টোবর মাসে শুটিং শুরু হয়। মাঝে কেটে যায় লম্বা সময়। এর মধ্যে পাল্টেছে সময়-পরিস্থিতিও। তারপরও দর্শকের আশা উড়ে যায়নি; এই দীর্ঘ সময় অপেক্ষা করেছেন দেব-শুভশ্রীর অনুগামীরা। তাই রো মাঝে-মধ্যেই ছবি নিয়ে প্রশ্ন ছুঁড়তেন সামাজিক মাধ্যমে। 

    'ধুমকেতু' ছবিতেই শেষ বার জুটি বাঁধেন দেব- শুভশ্রী। শোনা যায়, ছবির যাবতীয় কাজ আগেই শেষ হয়ে গিয়েছিল। শুধু দেবের ডাবিং বাকি ছিল। এছাড়াও বিভিন্ন কারণে সেই ছবি এতদিন মুক্তি পায়নি। 

    এই বছরের গোড়া থেকে এই ছবির মুক্তি নিয়ে শুরু হয় গুঞ্জন। 'ধূমকেতু' সিনেমা নিয়ে একের পর এক দিন নির্ধারিত হয়েছে ও পিছিয়েছে। আদৌ কি ছবি মুক্তি পাবে নাকি সবটাই রটনা- সে প্রশ্নই ঘুরেফিরে এসেছে দর্শকের মনে।

    অবশেষে সেই প্রশ্নের উত্তর হিসেবে ছবির মুক্তির দিন ঘোষণা করেন দেব। জানান, আগামী ১৪ আগস্ট মুক্তি পাবে সিনেমাটি।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ